বিনোদন

জোভান-পায়েলের নতুন সংসার

  • 8:23 am - April 19, 2022

ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল দুজনই তরুণ প্রতিভাবান অভিনয়শিল্পী। অভিনয়ের কারণে প্রশংসিতও হয়েছেন তারা। এবার তারা একসঙ্গে নতুন সংসার জীবন শুরু করেছেন। তবে তা বাস্তবে নয়, অভিনয়ের প্রয়োজনেই এমনটি ঘটেছে। এটি একটি নাটকের গল্প। নাটকটির নাম ‘চমন বাহার’। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকে জোভানের নাম বাহার আর কেয়া পায়েলের নাম চমন।  গ্রাম থেকে বিয়ে করে এসে ঢাকায় সংসার পেতেছে তারা।

চমন ও বাহারের নতুন সংসার সম্পর্কে নির্মাতা সৌখিন বলেন, সংসার জীবনে এসে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে থাকে। যার  বেশিরভাগই সমস্যা। যেমন সবচাইতে বড় সমস্যা, বাহার স্বভাবে একটু কৃপণ প্রকৃতির অন্যদিকে চমন বেশি কথা বলে। চমন মনমতো সবকিছু করতে পারে না বাহারের হিসেবী স্বভাবের কারণে। আবার চমনের বেশি কথা বলার কারণে বিরক্ত বাহার। এভাবে এগোতে থাকে নাটকের গল্প।

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, দিনে দিনে চমন-বাহারের সংসার পুরনো হয় আর তাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করে, সমস্যাই প্রকট হয়ে দাঁড়ায়। নির্মাতা বলেন, নাটকের প্রাথমিক অংশ এমনটাই। তবে গভীরতা রয়েছে এতে। সংসার ও জীবনবোধ উঠে আসবে এই গল্পে। যেমন একটি বার্তা দেয়ার চেষ্টা করেছি, যাকে ভালোবাসতে হয়, তার গুণগুলোকে শুধু ভালোবাসলেই চলে না, দোষগুলোকেও ভালোবাসতে হয়। কারণ গুণগুলো যার, দোষগুলোও তার। গুণ ও দোষ মিলিয়েই পরিপূর্ণ মানুষ। আসছে ঈদে নাটকটি উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au