খেলাধুলা

নবজাতক ছেলেকে হারালেন রোনালদো

  • 8:12 am - April 19, 2022

নবজাতক ছেলেকে হারালেন পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার দিবাগত রাতে রোনালদো নিজেই তার ভেরিফাইড ইন্সটাগ্রামের একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। ইনস্টাগ্রাম বিবৃতিতে রোনালদো লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে শিশুটি মারা গেছে। সন্তানহারা বাবা-মা মাত্রই এ ব্যথা অনুধাবন করতে পারবেন। তবে এরপরই বার্তায় আরও বলা হয়েছে, সদ্য ভূমিষ্ট মেয়ে শিশুটি আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে। চিকিৎসক ও নার্সসহ সবাইকে ধন্যবাদ।

এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি সবার কাছে। ভূমিষ্ট হওয়ার আগেই মারা যাওয়া ছেলে শিশুকে নিয়ে রোনালদো-জর্জিনা বলেন, আমাদের ছেলে, তুমি আমাদের দেবতা। আমরা সবসময় তোমাকে ভালোবাসি। রোনালদোর বড় সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়। সেখান থেকে তাকে মাদ্রিদে নিয়ে আসা হয়।

তার মায়ের পরিচয় কখনো জানা যায়নি। ২০১৭ সালে সারোগেট পদ্ধতিতে যমজ সন্তান এভা ও মাতেওর বাবা হন। ২০১৭ সালের ১২ নভেম্বর জর্জিনার কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান আলাইনা। নতুন করে যমজ জোড়া সন্তান জন্ম নেওয়ার অপেক্ষায় ছিল। তবে এখন পর্যন্ত বেঁচে আছে কন্যা শিশুটি। এ নিয়ে ৩৭ বছর বয়সী রোনালদোর ঘরে এখন পাঁচ সন্তান।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au