জাতীয়

লঞ্চের আগাম টিকিট বিক্রি বুধবার থেকে শুরু

  • 5:42 pm - April 17, 2022

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চের কেবিনের আগাম টিকিট আগামী বুধবার (২০ এপ্রিল) থেকে বিক্রি করা হবে। ঢাকা নদীবন্দরে (সদরঘাট) অবস্থিত লঞ্চ কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি করা হবে। সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হবে। আগামী ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত লঞ্চের ঈদের স্পেশাল সার্ভিস চলবে।

রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভায় যাত্রীদের নিরাপদে লঞ্চে উঠার স্বার্থে ফ্লোটিং রেলিং বসানোর নির্দেশনা দেওয়া হয়। লঞ্চ মালিকেরা রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার ও গাড়ি পার্কিং বন্ধ, মাঝপথে লঞ্চ থামিয়ে চেকিং না করাসহ বিভিন্ন দাবি তোলেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে সংস্থাটির ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লঞ্চ মালিক প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা অংশ নেন।  সভার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার সহসভাপতি মো. আবুল কালাম খান বলেন, ঈদ উপলক্ষে আগামী ২০ এপ্রিল লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি করা হবে। অনলাইন ও সদরঘাট কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে।

সভার কার্যপত্রে বলা হয়, প্রতি বছর ঈদুল ফিতরে অভ্যন্তরীণ নৌপথে প্রায় ৫০ লাখ যাত্রী পারাপার হয়ে থাকে। এবারো ঈদে একই সংখ্যক যাত্রী যাতায়াত করবেন। অভ্যন্তরীণ নৌপথে সুষ্ঠু ও নিরাপদ যাত্রী পরিবহণ করাই সরকারের লক্ষ্য।  সভায় সদরঘাট থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত রাস্তা যানজটমুক্ত এবং সদরঘাট টার্মিনাল ও লঞ্চগুলো হকারমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। লঞ্চঘাটে ইজারাদাররা যাতে যাত্রীদের থেকে অতিরিক্ত ফি আদায় না করে সে বিষয়ে নজর রাখা হবে।

ঈদের পাঁচ দিন আগ থেকে লঞ্চে মালামাল ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। লঞ্চে ওভারলোড বন্ধে বিআইডব্লিউটিএ, ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া বিআইডব্লিউটিএ’র একাধিক কর্মকর্তারা জানান, সম্প্রতি নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি ও কর্মপরিকল্পনা তৈরির জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় অংশ নেওয়া সবাইকে বৈশাখী ঝড়ের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে যাত্রীদের নিরাপত্তায় সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au