ঘটনা প্রবাহ

গোমস্তাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর রাস্তা দখলের অভিযোগ

  • 3:57 pm - April 17, 2022

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এমন দখলের অভিযোগ উঠেছে। ফকিরপাড়া গ্রামের মানিরুল ইসলামের ছেলে হাসান আলীর .০৮ শতক রাস্তার জমি দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুর রশীদের ছেলে পুলিশ সদস্য খালেদুল ইসলামের বিরুদ্ধে।

জানা যায়, আরএস খতিয়ানের হাল দাগ ৪৫৯১ এর বাড়ি ও রাস্তাসহ .০৮ শতক জমির ক্রয়সূত্রে মালিক হাসান আলী। ২০১১ সালের পহেলা ফেব্রুয়ারী নিজ ফুফু পারভীনের কাছ থেকে আড়াই শতক জমিটি ক্রয় কয়েন হাসান আলী। বাড়ি থেকে সরকারি রাস্তায় যাতায়াতের রাস্তা তৈরি করতে জমিটি ক্রয় করেন তিনি।

এবিষয়ে জমির মালিক হাসান আলী বলেন, ১২ বছর আগে দুই ফুফু ও আব্বার কাছ থেকে রাড়িসহ রাস্তার জমি কিনে নেয়। কিন্তু প্রতিবেশী মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল মাতিন ও তার জামাই পুলিশ সদস্য খালেদুল গত ১০ বছর থেকে রাস্তার জমি দখলের জন্য ঝামেলা শুরু করে। এমনকি আমার কেনা জমিতে রাস্তা থাকলেও তা দখল করে দরজা নির্মাণ করা শুরু করেন আব্দুল মাতিন। বাধা দিতে গেলে হাসুয়া, লাদনাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ক্যাডার বাহিনীসহ হামলা করে।

তিনি আরও বলেন, শুধু দরজা নয়, আমার কেনা জমির উপর বাড়িয় প্রাচীর আমার জমির দিকে এগিয়ে আমার বাড়ির ছাদের কার্নিসের নিচ এমনভাবে দেয়ার নির্মাণ করা হয়েছে, যাতে ছোট রাস্তার অনেকাংশই ঘিরে গেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য খালেদুল ইসলাম আমার বাড়ির সামনে বাড়ি নির্মাণকাজ শুরু করেছে। তবে এতে আমার কেনা জমি দিয়ে যে রাস্তা রয়েছে, তা ঘিরে দিয়েছে পুলিশ সদস্য খালেদুল ইসলাম।

হাসান আলী জানান, ৬ মাস আগে আদালতে মামলা করেছি। তবে আদালতকেও অবমাননা করে উপস্থিত হয়না পুলিশ সদস্য খালেদুল ইসলাম।৷ সে বলে আমি পুলিশের সদস্য আমি কেন আইন মানব। আমি আদালতেও হাজিরা দিব না, রাস্তা দিব না। যা খুশি তোরা করে নে। সমাধানে না এসে লোকজন ও মাস্তান বাহিনী পাঠিয়ে আমাদেরকে নানারকম ভয়ভীতি দেখায়। পরে নিজের নিরাপত্তা চেয়ে গত প্রায় ৬ মাস আগে গোমস্তাপুর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপারের নিকট আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে তাকে গোমস্তাপুর থানা থেকে সদর থানার ফাঁড়িতে বদলি করা হয়।

হাসান আলীর স্ত্রী সুখী খাতুন বলেন, এখন খালেদুল বাড়ি করবে, তাই আমাদের কেনা জমির রাস্তা দখল করে নিচ্ছে। তার শশুর আব্দুল মতিন আমাদের জমি ঘিরে পায়খানার টাংকি ও দরজা করেছে। আমাদের দেয়াল ঘিষে খোলা পায়খানা করেছে। যাতে দুর্গন্ধের কারনে থাকা যায়না। শুনেছি, আমাদের রাস্তার জমি দখল করে ৪ তলা বাড়ি করবে। এর প্রতিবাদ করতে গেলেই তারা স্বামী-স্ত্রী দুইজনই মন্ত্রী-এসপির ভয় দেখায়। চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা করা হয়নি।

অভিযোগ অস্বীকার করে পুলিশ সদস্য খালেদুল ইসলাম জানান, তার কেনা জমির রাস্তা ছেড়েই আমি তাঁরবেড়া দিয়েছি। তাছাড়া তার জমি দখল করে নয়, বরং আমি আমার জমিতে বাড়ি নির্মাণ করছি। আমাকে হয়রানি করতে আদালতে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের এবং এসব অভিযোগ করছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au