আন্তর্জাতিক

বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বাড়ার দায় যুক্তরাষ্ট্রের নাকি চীনের

  • 1:12 pm - April 16, 2022

বিশ্বজুড়ে জেঁকে বসেছে উচ্চ মূল্যস্ফীতি। বেড়ে গেছে মানুষের জীবনযাত্রার ব্যয়। ইউক্রেনে রাশিয়ার হামলা পর সংকট প্রকট হয়। এরপর রাশিয়ার ওপর আসে পশ্চিমাদের একের পর এক কঠোর নিষেধাজ্ঞা। ফলে সংকট আরও বেড়ে যায়। এদিকে পশ্চিমা কিছু গণমাধ্যমে দেখানো হয়েছে চীনের কঠোর করোনা বিধিনিষেধের কারণে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়েছে।

সম্প্রতি ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, চীনের চলমান লকডাউনের ফলে আমদানিকারকদের চাহিদা কমেছে। এতে বিভিন্ন দেশে পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে এটা সত্য যে বৈশ্বিক অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির যুগে প্রবেশ করছে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে মার্চে দেশটির মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ।

যুক্তরাজ্যে একই সময়ে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় সাত শতাংশে, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে দেশটিতে এই হার ছিল ছয় দশমিক দুই শতাংশ। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানায়। এদিকে ইউরোজোনে মার্চে মূল্যস্ফীতি বেড়ে সাত দশমিক পাঁচ শতাংশ হয়েছে, যা ইউরোজোন প্রতিষ্ঠার পর সর্বোচ্চ। ৮ এপ্রিল সপ্তাহ শেষ হওয়ার আগে রাশিয়ার মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৪৯ শতাংশে, ২০০২ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতির এমন উচ্চ হারের কারণ হিসেবে অনেকগুলো বিষয়কে দেখা হচ্ছে। তবে করোনা মহামারি হচ্ছে এর মধ্যে অন্যতম কারণ। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতির অবনতি হয়েছে। তাছাড়া মস্কোর ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সংকটকে দ্রুত ত্বরান্বিত করেছে। অন্যদিকে কঠোর বিধিনিষেধ ও করোনা প্রতিরোধে জিরো কোভিড নীতি অবলম্বন করা সত্ত্বেও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে চীন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধি দেখছে দেশটি। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের বাণিজ্য বেড়েছে ১০ দশমিক সাত শতাংশ।

এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নিজেদের ব্যর্থতা ও রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাবে তৈরি হওয়া সংকট ঢাকতে চীনের নীতির সমালোচনা করছে যুক্তরাষ্ট্র । করোনা মহামারির পর সরবরাহ সংকট পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর আসে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা, যা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে। জ্বালানি, কাঁচামাল ও খাবার সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে ঘাটতি দেখা যায়।

রাশিয়ার অর্থনীতিকে শাস্তি দিতেই ধারাবাহিকভাবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। তবে বাস্তবতা হলো এ নিষেধাজ্ঞা মূল্যস্ফীতিতে জর্জরিত উন্নয়নশীল দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। শ্রীলঙ্কার মতো অনেক উন্নয়নশীল দেশ এরই মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনের আলোকে

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au