খেলাধুলা

লিগ থেকে বিদায় বার্সার

  • 10:55 am - April 15, 2022

বিশ্বজুড়ে সমর্থকদের হতাশ করল বার্সেলোনা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ কে বিদায় জানাতো হলে জাভির শিষ্যদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর পরাজয়ের তেতো স্বাদ পেল বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে দারুণ খেলেছে আইনট্রাখট।

বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-২ গোলে হারিয়ে দিয়েছে জার্মানির ক্লাবটি।আর এ জয়ের পর দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠল আইনট্রাখট। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারেনি বার্সেলোনা।

ম্যাচে আইনট্রাখটের দুরন্ত সব আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে বার্সা। মাত্র ২৫ শতাংশ পজিশনে বল দখলে রেখে ১৫টি শট নিয়ে আইনট্রাখট, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সা শট নিয়েছে ১০টি, যার চারটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুর তৃতীয় মিনিটে ডি-বক্সে ডিফেন্ডার এরিক গার্সিয়া আইনট্রাখটের ইয়াসপের লিন্ডস্ট্রোমকে পেছন থেকে টেনে ধরে ফেলে দেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে দলকে লিড এনে দেন আইনট্রাখটের সার্বিয়ান মিডফিল্ডার ফিলিপ কোস্তিচ।

নবম মিনিটে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল বার্সা। ডান দিক থেকে উসমান দেম্বেলের ক্রস দূরের পোষ্টে পেয়ে মাথা ছোঁয়ান পিয়েরে-এমেরিক অবামেয়াং। তা ক্রসবারের ওপর দিয়ে যায়।

৩৪তম মিনিটে বার্সেলোনার তিন খেলোয়াড়কে পরাস্ত করে ডি-বক্সের বাইরে থেকে জার্মান উইঙ্গার আন্সগার দারুণ শট নেন, যা ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

কিন্তু পরক্ষণেই পরাস্ত হন। প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শট নেন রাফায়েল বোর।  স্কোরলাইন হয় ২-০ করেন  কলম্বিয়ার এই ফরোয়ার্ড।বিরতির আগ পর্যন্ত একটি গোলও শোধ করতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অবামেয়াং। দেম্বেলের পাসে ছোঁয়া লাগলেই গোল হয়ে যেত। কিন্তু বলে পা ছোঁয়াতেই পারেননি অবামেয়াং। ৫৬তম মিনিটে কাছ থেকে অবামেয়াংয়ের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক।

৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন কোস্তিচ। সতীর্থের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি। ৯ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি গোল শোধ করে বার্সা।

ডি-বক্সের বাইরে থেকে জোরাল ভলিতে গোল পান বুসকেতস। একেবারে শেষ মুহূর্তে লুক ডি ইয়ং ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। আইনট্রাখটের ফরাসি ডিফেন্ডার এভান দেখেন লাল কার্ড।

স্পট কিকে মেমফিস ডিপাইয়ের গোলে পরাজয়ের ব্যবধানই কমে শুধু। স্কোরলাইন তখন ৩-২। এরপরই রেফারির বাঁশি।জয়ের উল্লাসে ফেটে পড়ে জামার্নের দলটির সমর্থকরা। এ হারের পর  ইউরোপা লিগ ঘিরে যে আশাটুকু ছিল কাতালানদের, সেটিও শেষ হয়ে গেল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au