বিনোদন

বিয়েতে যে ‘চমক’ দেখালেন রণবীর-আলিয়া

  • 10:50 am - April 15, 2022

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। প্রিয় তারকার বিয়ের পোশাক, সাজের স্টাইল কিংবা ভেন্যু থেকে শুরু করে মেন্যু–সবকিছু নিয়েই চলে ভক্তদের চুলচেরা বিশ্লেষণ। সদ্য নিজের ব্যাচেলর জীবনের ইতি টানা রণবীর-আলিয়া ভাটের বিয়েও তার বাইরে নয়।

অনেক দিন ঢাক ঢাক গুড় গুড়ের পর এই জুটি অবশ্য রাখডাক না রেখেই সাতপাঁকে বাঁধা পড়েছেন। তবে চমক ছিল তাদের বিয়ের সাজে। সম্প্রতি যতগুলো বলিউডি বিয়ে হয়েছে, সবগুলোতেই বিয়ের দিন কনে বেছে নিয়েছেন লেহেঙ্গা। তবে লাল, গোলাপি, কমলা লেহঙ্গার বদলে হাতে রাঙানো আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া।

গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। আলিয়ার চুলের সাজও ছিল অন্যরকম। বিয়ের দিন কনেরা সাধারণত চুল বেঁধে রাখলেও আলিয়া সেই প্রথা ভেঙে চুল রেখেছিলেন খোলা।

তাদের বরমালাও ছিল অন্য রকম। বেল ফুল আর জিপসি দিয়ে তৈরি বরমালা যেমন অন্য রকম, তেমনই আলিয়ার কলিরে সোনালির বদলে ছিল রূপালি রঙের। আলিয়ার হাতে মেহন্দিও ছিল ছিমছাম।

আলিয়ার সঙ্গে মিলিয়ে একই রঙের শেরোয়ানি পরেছিলেন রণবীর। বর-কনে একটু ছিমছাম অভিজাত সাজ চেয়েছিলেন বিয়ের জন্য। আলিয়া-রণবীরেরও পোশাকশিল্পী ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রিয় সব্যসাচী মুখোপাধ্যায়ই।

বিয়ের ভেন্যুতেও চমক দেখিয়েছেন এই জুটি। অনেক দিন পরে বলিউডের কোনো চর্চিত যুগল ডেস্টিনেশন ওয়েডিং বা পাঁচতারা হোটেলেরবদলে বিয়ে সারলেন মুম্বাইয়ে নিজেদের বাড়িতে।

আলিয়া ভাট বিয়ের ছবি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, যে জায়গায় গত পাঁচ বছর তাঁরা অসংখ্য মুহূর্ত কাটিয়েছেন, ঠিক সেই জায়গাতেই বিয়ে সারলেন তারা— তাদের প্রিয় বারান্দায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au