রাজনীতি

নওগাঁর ১০ উপজেলায় কোয়ারেন্টিনে ১২৭৪ জন

  • 8:09 am - March 23, 2020
নওগাঁর ১০ উপজেলায় কোয়ারেন্টিনে ১২৭৪ জন

নওগাঁ: জেলায় হোম কোয়ারেন্টিনে প্রেরিত ব্যক্তি সংখ্যা বাড়ছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে রোববার বেলা ১০টা থেকে সোমবার বেলা ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১১টি উপজেলায় মোট ১৪৭ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টিনে প্রেরিত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো মোট ১ হাজার ২শ ৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় জেলার ১০টি উপজেলায় উপজেলা ভিত্তিক হোম কোয়ারেন্টিনে প্রেরণের সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ৫৮ জন, রানীনগর উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ২ জন, মহদেবপুর উপজেলায় ৭ জন, সাপাহার উপজেলায় ৫ জন, ধামইরহাট উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায় ১০ জন, আত্রাই উপজেলায় ৩১ জন, পত্নীতলা উপজেলায় ২৩ জন এবং পোরশা উপজেলায় ৩ জন। এ সময় নিয়ামতপুর উপজেলায় হোম কোয়ারেন্টিনে কাউকে পাঠানো হয়নি।

কন্ট্রোলরুম সূত্রে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৯ জন। এ নিয়ে সর্বমোট ছাড়পত্র প্রাপ্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬১ জনে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ১শ ১৩ জন। জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন জেলার সকল সাপ্তাহিক হাট বাজার, হোটেল ও রেস্তোরা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কেউ ইচ্ছা করলে এসব হোটেল ও রেস্তোরা থেকে তাঁদের প্রয়োজনীয় খাবার সামগ্রী ক্রয় করে বাড়ি নিয়ে যেতে পারবেন। হোটেল রেস্তোরায় বসে আড্ডা দিয়ে খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

অপরদিকে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শহরের মুদি দোকান ও ঔষধের দোকান ছাড়া সব রকমের ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au