ঘটনা প্রবাহ

বিদ্যালয় ক্যাম্পাসে কাঁচা বাঁশের খুটিতে ঝুকিপুর্ণ বিদুৎ সংযোগ,দুর্ঘটনার আশংকা

  • 1:15 pm - April 10, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ক্যম্পাসে ক্লাস রুমের পাশে কাঁচা বাঁশের খুটিতে ঝুকিপূর্ণভাবে বৈদুত্যের মেইন লাইনের তার লটকিয়ে বিদুৎ সংযোগ নেয়া হয়েছে। এতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা সহ প্রাণহানীর আশংকা রয়েছে। শিক্ষার্থীরা চরম আতংকে।

সরেজমিনে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) এলাকার ঐতিহবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ক্লাশ রুমের কোল ঘেষে বিদুত্যের মেইন পিলার থেকে কাঁচা বাঁশের খুটিতে করে ঝুকিপূর্ণভাবে (২৩০) ভোল্টের বৈদুত্যের মেইন লাইনের দুটো তার লটকিয়ে বিদুৎ সংযোগ নেয়া হয়েছে। এবং ওই খুটিতেই লাগানো রয়েছে ল্যাম্প পোষ্ট।

খুটির পাশ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইকেল রাখা সহ চলাচল করছেন। এতে করে মারাত্মক ঝুকি দেখা দিয়েছে। ঝড় বৃষ্টিতে কাঁচা বাঁশের ওই খুটিতে বিদুৎ স্পর্শ হয়ে যে কোনো সময় ঘটতে পারে বড়ধরনের দুর্ঘটনা সহ প্রাণহানীর ঘটনা। শিক্ষার্থীরা জানান,এই কাঁচা বাশের খুটি ব্যবহার করে বিদুত্যের তার দেওয়ার পর থেকে শিক্ষার্থীরা চরম আতংকের মধ্যে রয়েছে।

জানতে চাইলে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হোসেন বলেন, বিদুত্যের খুটির জন্য কয়েকবার বিদুৎ অফিসে আবেদন করা হয়েছে,এর পরেও খুটি সরবারহ না পেয়ে, ্এই বাশের খুটি দেয়া হয়েছে। কাঁচা বাশের খুটিতে বিদুত্যের লাইন দেয়া ঝুকিপূর্ণ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহুত কভার দেয়া তার সে কারনে খুব বেশী সমস্য হবার কথা নয়, তবে আজকেই একটি শুকনো বাশের খুটি দেয়ার ব্যবস্থা করা হবে।

এবিষয়ে ফুলবাড়ী আবাসিক বিদুৎ সরবারাহ প্রকৌশলী মো. উজ্জ¦ল আলী বলেন, ওই বিদ্যালয়ে বিদুত্যের খুটির বিষয়ে আমি কোনো আবেদন পাইনি,বিদ্যালয় কতৃপক্ষ আবেদন করলে প্রক্রিয়া অনুযায়ী খুটি দেয়ার ব্যবস্থা করা হবে। বিষয়টি জানালে উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউর রহমান মিল্টন বলেন,এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে কিছুই জানায়নি,জানতে পারলে অনেক আগেই খুটির ব্যবস্থা করা হতো। তিনি বলেন, বিষয়টি নিয়ে ফুলবাড়ী আবাসিক বিদুৎ সরবারাহ প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au