আন্তর্জাতিক

কোন কারণে ইমরানের এমন পতন? আল জাজিরার বিশ্লেষণ

  • 7:21 am - April 10, 2022

নাটকের শেষ অঙ্কে কেবল ট্রাজেডি, ক্রিকেটের ২২ গজ মাতিয়ে ২২ বছর রাজনীতির পর ইমরান খানের মুখে ফুলচন্দন পড়েছিল। ২০১৮ সালে বসেছিলেন পাকিস্তানের মসনদে। মুখে ছিল তার নয়া পাকিস্তানের স্লোগান। তবে শনিবারের টানা ১৩ ঘণ্টার পার্লামেন্ট সেশনে ইমরান খানের পতন নিশ্চিত করে ছেড়েছে বিরোধীরা। বলেছে, ‘নয়া পাকিস্তানের পর আপানাদের আবারও পুরানা পাকিস্তানে স্বাগত।’

পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি, সে হিসেবে ইমরান খানের বেলায়ও অস্বাভাবিক কিছু ঘটেনি। তবে একটা জায়গায় ইমরান খান ব্যতিক্রম, তিনিই পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী যে অনাস্থা ভোটে গদি হারিয়েছেন। যদিও এই অনাস্থা ভোটের পেছনে ইমরান বিদেশি ষড়যন্ত্র দেখেছেন বারবার। তিনি এক ‘গোপন চিঠি’ দেখিয়েও দাবি করেছেন, ওই চিঠিতে বিদেশি হুমকির প্রমাণ আছে। ইমরান এটাও বলেছেন, তার ফেব্রুয়ারি মাসের রাশিয়া সফরকে ভালোভাবে নেয়নি ক্ষমতাবান দেশগুলো। শেষ পর্যন্ত হুমকিদাতা হিসেবে মার্কিন কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র নামও উল্লেখ করেছিলেন ইমরান।

তবে আল জাজিরার প্রতিবেদনে বিদেশি নয় দেশের অভ্যন্তরীণ কী কী কারণে ইমরানের পতন হয়েছে সেদিকগুলোই তুলে আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালে সেনাবাহিনীর জোরালো সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছিলেন ইমরান। তবে পদায়নের নানা ইস্যুতে সেনাবাহিনীর সাথে ইমরানের আর সেই ভালো সম্পর্ক নেই। যদিও সম্পর্ক থাকা আর যাওয়া উভয় বিষয়ই অস্বীকার করছে সেনাবাহিনী ও পিটিআই।

আল জাজিরার প্রতিবেদনে ইমরান খানের পতনের অন্যতম কারণ বলা হয়েছে অর্থনৈতিক বিপর্যয়। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভান্টিক স্কুল অব গভর্নমেন্টের অর্থনীতিবিদ শাহরুখ ওয়ানি বলেন, ‘আগের সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আর করোনা দুই মিলে বিপর্যয়ে পড়েছেন ইমরান। তবে তার সরকার দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। পুনর্গঠনের উদ্যোগও কখনো নেওয়া হয়নি।’

ইমরান খানের একসময়কার মিত্র নাদিম আফজাল চানও মনে করেন, মুদ্রাস্ফীতি, সার সংকট, পাঞ্জাবের স্থানীয় সরকারসহ নানা ইস্যু মাত্রা ছাড়িয়েছিল।  আল জাজিরার প্রতিবেদনে ইমরান পতনে আরেকটা বড় কারণ হিসেবে সেনাবাহিনীর ভূমিকা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যখন ‘নিরপেক্ষ নীতি’র নামে সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে তারা আর ইমরান খানের সাথে নেই, তখন বিরোধীরা ইমরানের খানের বিরুদ্ধে আন্দোলন জোরালো করেছে।

বালুাচিস্তান আওয়ামী পার্টির সিনেটর আনওয়ারুল হক কাকার  এ বিষয়ে বলেন, ‘যখন অবস্থান নিরপেক্ষ হয়ে গেল, তখন বিরোধীরা দেখল সরকার টিকতে পারবে না। এক দৃষ্টিতেই তাই দেখা গেছে সে থাকতে পারবে না, তার পতন কেবল সময়ের ব্যাপার।’

গত বছরের অক্টোবরেই সেনাবাহিনী আর ইমরান খানের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সেসময় ইমরান খান গোয়েন্দা প্রধান হিসেবে লেফটেন্যান্ট ফয়েজ হামিদকেই রেখে দেন। তবে ওই পদে সেসময় সেনাপ্রধান কামার বাজওয়া লেফটেন্যান্ট জেনারেল নাদিমের নাম প্রস্তাব করেছিলেন।

 

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au