বিনোদন

‌‌‘ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আমাদের মা’

  • 3:33 pm - April 07, 2022

সদস্যপদ ফিরে পেয়ে উচ্ছ্বসিত বিএফডিসির বেশ কয়েকজন অভিনয়শিল্পী।  বিশেষ করে সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদের অন্যতম দাবিদার নিপুণ আক্তারের ভূয়সী প্রশংসা করলেন তারা।  শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন। তাদের মধ্যে সদস্য ভোটাধিকার ফিরে পেলেন। এছাড়া শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন তারা।

বুধবার শিল্পী সমিতিতে ইফতার করতে আসেন প্রায় ৬০-৭০ জন শিল্পী। এসময় তারা সদস্যপদ ফিরে পাওয়ার সুখবর পান। এখবরে এই আনন্দের জোয়ার বয়ে যায় এফডিসিপাড়ায়।  এ সময় সদস্যপদ ফিরে পাওয়ার খবরে উল্লাস করেন শিল্পী শাবনূর রতন, জামাল পাটোয়ারীসহ আরো অনেকে।  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাবনূর রতন বলেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্য ছিলাম দীর্ঘদিন। অকারণে আমাদের বাদ দেওয়া হয়েছিল। আমরা এতিম হয়ে গিয়েছিলাম। নিপুণ আপার জন্য তা ফিরে পেয়েছি। ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আপা আমাদের মা।’

জামাল পাটোয়ারী বলেন, ‘এই আনন্দের আসলে সীমা নাই৷ অনেক অপমান করে আমাদের বাদ দেয়া হয়েছিল। যারা আমাদের সাথে অন্যায় করেছিল তাদের বিচার আল্লাহ করবেন। ইলিয়াস কাঞ্চন, নিপুণসহ আমাদের বর্তমান কমিটির শ্রদ্ধেয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আদালতের নির্দেশেই আমরা সবার সদস্যপদ ফিরিয়ে দিতে পেরেছি। এজন্য আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।’

এদিকে শিল্পী সমিতিতে কার্যকরী পরিষদের সদস্য পদে অন্তর্ভূক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ।  বুধবার বিকালে শপথ নিয়েছেন তিনি।  সমিতির স্টাডিরুমে তাকে শপথ পড়ান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।  শপথ নেওয়ার পরে ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত রেখে সালাম করেন এই চিত্রনায়ক। রিয়াজ সমিতির সদস্য পদে চিত্রনায়িকা রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন।

সূত্র: যুগান্তর

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au