খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের আয় ২০০ কোটি

  • 3:29 pm - April 07, 2022

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে পাকিস্তানে ডেকে নিয়ে দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করে ২০০ কোটি আয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৪ বছর পর সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর একমাত্র টি-টোয়েন্টিতে অংশ নেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট সিরিজের প্রথম দুই খেলায় ড্র করা স্বাগতিক পাকিস্তান শেষ টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাবর আজমরা।

তবে একমাত্র টি-টোয়েন্টিতে হেরে যায় পাকিস্তান। টেস্ট ও টি-টোয়েন্টি ট্রফি হাতছাড়া করলেও আর্থিকভাবে বড় লাভ হয়েছে পাকিস্তানের। অস্ট্রেলিয়াকে নিয়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করে ২০০ কোটি ‍রুপি আয় করেছে পাকিস্তান।  বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো আমাদের জন্য বাঁকবদল বলে প্রমাণিত হয়েছে।

এটা আমাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর প্রভাব পিএসএলেও দেখা গেছে। মানুষ এখন এ দলকে নিজের বলে মনে করে, যেটা আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে। আর্থিক দিক বিবেচনায় আমরা আগের সব রেকর্ড ভেঙেছি। আমার ধারণা, এ সফর থেকে প্রায় ২০০ কোটি রুপি আয় করব, যেটা বিশাল।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ক্রিকেট ও আর্থিক দিক থেকে আমরা সঠিক পথেই আছি। কিন্তু অবকাঠামোতে অনেক পিছিয়ে আছি। আমি অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। এরপরই আমরা এমন পথে হাঁটব, যেখানে তরুণদের কোচিং, অনুশীলন ও পড়াশোনায় নজর দেব।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au