বিনোদন

রণবীরের বিয়েতে যাবেন? উত্তরে যা বললেন দীপিকা

  • 8:15 am - April 07, 2022

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আগামী ১৭ এপ্রিল বিয়ে করছেন বলিউডের লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাট। ভারতের চেম্বুরে পৈতৃক বাড়িতে সাতপাকে বাঁধা পড়বেন তারা।  বলিউডের এ জুটির বিয়েতে আমন্ত্রিতদের তালিকা নিয়েও জোর গুঞ্জন চলছে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও কিছু কাছের বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন শেষ করবেন দুই তারকা। তবে রিসেপশনে চাঁদের হাট বসতে চলেছে।

সঞ্জয়লীলা বানসালি, আদিত্য চোপড়া, শাহরুখ খান, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, করণ জোহরের মতো বলিউড সেলিব্রেটিদের নাকি ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো— এই বিয়েতে রণবীর কাপুরের ‘প্রাক্তন’ প্রেমিকা দীপিকা পাডুকোন কি যাবেন?  বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন দীপিকা। পরে কাপুর পরিবারের ছেলের বিরুদ্ধে সম্পর্ক ভাঙার অভিযোগ করেন তিনি। যদিও পরে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়।  রণবীর কাপুরের সঙ্গে পরে ছবিও করেন দীপিকা ।

দীপিকা তরী ঘোরান আরেক রণবীরের দিকে।  দীর্ঘ প্রেমের পর রণবীর সিংকে বিয়ে করেন তিনি। কিন্তু তাদের বিয়েতে যাননি রণবীর কাপুর।  এ কারণেই রণবীর কাপুরের বিয়েতে সাবেক প্রেমিকা যাবেন কিনা সেই প্রশ্ন সামনে এসেছে।  এর উত্তর দিয়েছেন বলিউডের পদ্মাবতী নিজেই।  তবে স্পষ্ট করে কিছুই বলেননি। দীপিকার ভাষ্য, অনেক দিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি। সেই রিসেপশনের আগে আমাদের কথা হয়েছিল। এর পর আর হয়নি। আমি এখন আর অবাক হই না। এটাই আমাদের মধ্যে সম্পর্ক এবং এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au