বিনোদন

এটা অস্বীকার করলে নিজের সঙ্গেই বেইমানি করা হবে: তমা মির্জা

  • 7:42 am - April 06, 2022

অভিনেত্রী তমা মির্জা জানিয়েছেন, তার বর্তমান সচ্ছ্বল অবস্থা সিনেমায় যুক্ত হওয়ার কারণেই হয়েছে। বিষয়টি অস্বীকার করলে নিজের সঙ্গেই তার নিজের বেইমানি করা হবে। অভিনয়ে নিজের অধ্যবসায়, ধৈর্য, কাজের প্রতি সততা, দর্শকের ভালোবাসা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি সর্বোপরি বাবা-মায়ের দোয়ায় তমা মির্জা তার অভিনয় জীবনের এক যুগে এমন এক অবস্থানে এসে পৌঁছেছেন যে সময়টাতে নির্দ্বিধায় পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন, তার ওপর আস্থা রাখছেন।

নিজের বর্তমান অবস্থান এবং নেপথ্যের কথা বলতে গিয়ে তমা বলেন, এটা সত্যি সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি আমি। আমার বাবা সরকারি চাকরি করতেন। স্টাফ কোয়ার্টারে শৃঙ্খলিত জীবন কেটেছে আমার। গাড়ি ছিল না, থাকার তেমন জায়গা ছিল না। আমি অনায়াসে তা স্বীকার করছি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার বর্তমান যে জীবন হয়েছে, গাড়ি হয়েছে, থাকার জায়গা হয়েছে-সুন্দর একটা জীবন হয়েছে, সবই কিন্তু ফিল্ম থেকে হয়েছে। এটা অস্বীকার করলে নিজের সঙ্গেই নিজের বেইমানি করা হবে। আমাকে শুরুতে ফিল্ম পলিটিক্সের মধ্যে পড়তে হয়েছিল।

কিন্তু শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ভাই সেখান থেকে আমাকে উদ্ধার করে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই তার এক মন এক প্রাণ সিনেমায় আমাকে কাজ করার সুযোগ দেন। আমি ঘুরে দাঁড়াই। নিজের সাফল্যের পেছনের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ নায়িকা। বলেন, শাহনেওয়াজ কাকলী আপার সিনেমাতে অভিনয় করে নিজেকে ভেঙ্গেছি, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। রায়হান রাফির খাঁচার ভিতর অচিন পাখি-আমার আলাদা এক অবস্থান সৃষ্টি করেছে। গান বাংলার তাপস ভাই-মুন্নী আপার কারণে স্টেজ শোতে আমার গ্লামারাস উপস্থিতি বেড়েছে। এই শ্রদ্ধেয় মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। কতৃজ্ঞ সব পরিচালক-সাংবাদিকদের কাছে।

উল্লেখ্য, সোহানুর রহমান সোহানের ‘এক মন এক প্রাণ’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে মূলত আলোচনায় আসেন তমা মির্জা।  শাহনেওয়াজ কাকলী’র ‘নদীজন’ সিনেমাতে অভিনয়ের জন্য ২০১৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। এরপর বৃদ্ধি পায় তমা মির্জার সিনেমাতে অভিনয়ের ব্যস্ততা। ক্ল্যাসিক্যাল ড্যান্সের সব ফর্ম রপ্ত করা এই অভিনেত্রী অনেক শ্রম দিয়ে আজকের অভিনেত্রী তমা মির্জাতে নিজেকে পরিণত করতে পেরেছেন। যে কারণে বিশেষত ওটিটি প্লাটফরমের চ্যালেঞ্জিং চরিত্র নির্ভর কাজগুলো করতে পারছেন তিনি।

সর্বশেষ রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’তে দুর্দান্ত অভিনয় করেছেন তমা মির্জা। এতে পাখি চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলোনা তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় অভিষেক হয় তমা মির্জার। ঈদের আগেই তার নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করার কথা। ঈদের পরেও ঠিক তাই। তমা অভিনীত উল্লেযোগ্য সিনেমা হচ্ছে ‘পালাবার পথ নেই’, ‘গ্রাস’, ‘অহংকার’, ‘তোমার কাছে ঋনী’, ‘গেম রিটার্নস’, ‘ইভটিজিং’, ‘গহীনের গান’, ‘চল পালাই’ ইত্যাদি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au