মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনায় ঠাসা এক ম্যাচ উপভোগ করলে আইপিএলপ্রেমীরা। ম্যাচের চেহারা ক্ষণে ক্ষণে বদলিয়েছে। কখনো মনে হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে চলেছে। আবার কখনো মনে হয়েছে রাজস্থান রয়্যালসেই জয় নিশ্চিত। এমন দোলাচলের ম্যাচে শেষ হাসি ফুটল বেঙ্গালুরুর মুখেই। প্রায় হেরে যাওয়া ম্যাচটি ৪ উইকেটে জিতে নিয়েছে ফাফ ডুপ্লেসির দল। অথচ রাজস্থানের দেওয়া ৩ উইকেটে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বলে ৪ উইকেট হারিয়ে ফেলে বেঙ্গালুরু।
সেখান থেকে দিনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের ৬৭ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। শাহবাজ যখন মাত্র ২৬ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে ৪৫ রানে আউট হন তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ বলে ১৬ রানের। যা পূরণ করা টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মামুলি। হার্সেল প্যাটেলকে নিয়ে সেই ১৬ রান ৫ বল বাকি থাকতেই করে ফেলেন দীনেশ কার্তিক। মাত্র ২৩ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৪৪ রানে অপরাজিত থাকেন কার্তিক। হার্সেল করেন ৪ বলে ৯ রান।
দীনেশ-শাহবাজ জুটির আগে বিরাট কোহলি ৫ রানে ব্যাট করার সময় রানআউট হয়ে ফেরেন। ডেভিড উইলিকে রানের খাতাই খুলতে দেননি যুজবেন্দ্র চাহাল। শেফ্রেইন রাসফোর্ড ৫ রানে আউট হয়ে যান ট্রেন্ট বোল্টের পেসে। তবে ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও আনুজ রাওয়াত ছিলেন দুর্দান্ত। দুজনে ৭ ওভারে দুজনে ৫৫ রানের জুটি গড়েন। ৭ম ওভারের শেষে বলে ডুপ্লেসি ২৯ রানে আউট হলেই বেঙ্গালুরুর টপঅর্ডারে ধস নামে।
পরের ওভারে নবদ্বীপ সাইনির বলে আউট হয়ে ফেরেন ২৫ এল ২৬ রান করা আনুজ। রাজস্থানের বোল্ট আর চাহাল ২টি করে উইকেট নিয়েছেন। নবদীপ সাইনি নিয়েছেন ১ উইকেট। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল রাজস্থান। কিন্তু এ ম্যাচে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৪ রান যোগ করে ফিরে যান যশস্বী জয়সওয়াল। ঠিক ছন্দে না থাকলেও দলের হালটা এরপর ঠিকই ধরেন ইংলিশ তারকা জস বাটলার।
দেবদূত পাডিকালের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দুজন মিলে দলকে অনেকটা পথ এগিয়েও দেন। ২৯ বলে ২টি বাউন্ডারি আর ২টি ছক্কায় ৩৭ রান করে আউট হন পাডিক্কাল। হার্শল প্যাটেলের বলে আউট হন তিনি। জয়সওয়ালের মতোই দ্রুত ফিরে যান রাজস্থানে অধিনায়ক সানজু স্যামসন। ৮ বলে ৮ রান করেন। এরপর বাটলারের সঙ্গী হন ক্যারিবীয় মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ার।
দুজনেই অপরাজিত থেকে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান তুলেন স্কোরবোর্ডে। ৪৭ বলে ৬ ছক্কা হাঁকিয়ে বাটলার করেন ৭০* রান। ৩১ বলে ৪ বাউন্ডারি আর ২টি ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। একটি করে উইকেট পেয়েছেন হাসারাঙ্গা, উইলি ও হার্সেল।
>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ! > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…
নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…
*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…
নিজস্ব প্রতিবেদক সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…
> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…
নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…