খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপ: সপ্তম স্বর্গে অস্ট্রেলিয়ার নারীরা

  • 1:04 pm - April 03, 2022

১৯৮২ সালে এই ক্রাইস্টচার্চেই নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেবার শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ৪০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটল। রোববার সেই ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে জিতল অস্ট্রেলিয়া। ৭১ রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নহয়েছে অসি মেয়েরা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। এতো বড় লক্ষ্য তাড়ায় ৪৩.৪ ওভারে ২৮৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস। ৩৬৭ রানের তাড়ায় তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন ড্যানি ওয়াট। ৫ বলে ৪ রান করে মেগান শুটের বলে বোল্ড হন ড্যানি। সপ্তম ওভারে গিয়ে দ্বিতীয় উইকেট পড়ে ইংল্যান্ডের। এবারও শুটের আঘাত। ২৬ বলে ২৭ করে এলবিডব্লিউ হন বিউমন্ড।

হেথার নাইটকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান জমা করেন বিউমন্ড। হেথার নাইট অবশ্য বেশি দূর যেতে পারেননি। ২৫ বলে ২৬ করে এলবিডব্লিউ হন নাইট। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের দাঁড়ায় ৮৬ রান। একপ্রান্ত ধরে রেখে খেলে যান ন্যাট সিভার। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৭ করে ইংল্যান্ড। কিন্তু সিভারের অর্ধশতকের আগেই তাকে ছেড়ে যান সঙ্গী অ্যামি জোনস। ১৮ বলে ২০ রান করেন জোনস। এবার সোফিয়া ডাঙ্কলির সঙ্গে জুটি গড়েন সিভার। ২২ বলে ২৩ করে অ্যালেনা কিং-এর বলে বোল্ড হন ডাঙ্কলি।

এরপর টেলএন্ডারদের নিয়ে বেশি দূর যেতে পারেননি সিভার। ডাঙ্কলির পর ব্রান্টকে ফেরালেন কিং। ৪ বলে ১ করে সাজঘরে ফেরেন তিনি। তাকে স্টাম্প করেন হিলি। এরপর ১০ বল খেলে মাত্র ৩ করে ম্যাকগ্রার বলে এলবিডব্লিউ হন সোফি একলেস্টোন। ৩৩ ওভার শেষে ৭ উইকেটে ২০৭ রান হয় ইংল্যান্ডের। তখনই জয়ের সুঘ্রাণ আসছিল অসি শিবিরে। এদিকে সিভার শতরান করেন। কিন্তু ততক্ষণে ৮ উইকেটে হারিয়ে ফেলেছে ব্রিটিশরা। ৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২২৩ রান। সিভারের সংগ্রহ তখন ৯৩ বলে ১০৪ রান। এরপর গার্ডনারের বলে ২৪ বলে ২১ করে আউট হন শার্লট ডিন। এ সময় ১১৯ বলে ১৪৩ করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সিভার।

তবে দশ নম্বর উইকেট পড়ে গেলে থেমে যেত হয় সিভারকেও। ৪৩.৪ ওভারে অ্যানা শ্রুবসোলকে ফেরান জোনাসন। ৪ বলে মাত্র ১ রান করতে পারেন শ্রুবসোল। এর আগে ইংল্যান্ডের বোলারদের তুলোধোনা করেন অসি অ্যালিসা হিলির। ১৩৮ বলে ২৬ বাউন্ডারিতে ১৭০ রানের ইনিংস খেলেন তিনি। ওপর ওপেনার র্যাচেল হাইনেস ও ওয়ানডাউনে নামা বেথ মনিও কম যাননি। র্যাচেল করেন ৯৩ বলে ৬৮ রান। ৪৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন বেথ মনি।

এ তিন ব্যাটার সাজঘরে ফিরে গেলে অবশ্য বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তারা শুধু আসছেন আর গেছেন। তবে যা করে দিয়ে গেছেন টপঅর্ডারের তিন ব্যাটার। এ তিনজনের ব্যাট থেকেই এসেছে ৩১৮ রান। পরের ৩৮ রান করতেই ২ উইকেটে পড়ে যায়। ইংল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৬ রানের খরচায় ৩ উইকেট শিকার করেছেন অ্যানিয়া শ্রুবসোল। ১০ ওভারে ৭১ রান দিয়ে একটি উইকেট পেয়েছে সোফি একলেস্টন। ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা অস্ট্রেলিয় ওপেনার অ্যালিসা হিলি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au