খেলাধুলা

২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল এমসিসি

  • 12:56 pm - June 25, 2020
২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল এমসিসি

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম পেতে যাচ্ছে একজন নারী সভাপতি। সাবেক ইংলিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ক্লারে কনর পাবেন এ সম্মাননা।

বর্তমানে এমসিসির প্রধান কুমার সাঙ্গাকারা। গতকাল এমসিসির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় কনরের নাম ঘোষণা করেন লঙ্কান সাবেক এ অধিনায়ক। ২০২১ সাল থেকে তিনি এমসিসির প্রধান হিসেবে শ্রীলঙ্কান তারকার স্থলাভিষিক্ত হবেন। কনর এ মুহূর্তে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিসিব) নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আগামী বছরের ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন শুরু করবেন কনর। করোনাভাইরাস অতিমারির কারণে সাঙ্গাকারাকেই ২০২১ সাল পর্যন্ত বাড়তি সভাপতি হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এমসিসির প্রথম নারী সভাপতি হতে পেরে দারুণ গর্বিত ও উচ্ছ্বসিত কনর, ‘এমসিসির সভাপতি হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। ক্রিকেট ইতিমধ্যেই আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে এখন এই ক্রিকেটই আমাকে দারুণ একটা সম্মানের অধিকারী করল।’

ইংল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক কনর এমসিসির সভাপতি হয়েও অতীত দিনগুলিতে ভুলেননি, ‘মাঝে মধ্যে মানুষ জীবনের অতীত দিনগুলোতে ফিরে তাকিয়ে সত্যিই অবাক হয়, কতটা পথই না মানুষ হেঁটে পাড়ি দেয়। আজ আমার খুব মনে পড়ছে ৯ বছর বয়সে আমি যেদিন প্রথম লর্ডসে প্রবেশ করেছিলাম, একজন ক্রিকেট পাগল দর্শক হিসেবে, সে দিনটি। নারী হিসেবে কেউ একটা সময় পর্যন্ত লর্ডসের লং রুমে প্রবেশ করতে পারত না। এখন সময়টা দারুণভাবেই বদলে গেছে।’

কনর ইংল্যান্ড নারী ক্রিকেট দলের হয়ে খেলা শুরু করেন ১৯৯৫ সালে, মাত্র ১৯ বছর বয়সে। ২০০০ সালে পান অধিনায়কত্ব। ২০০৫ সালে তার নেতৃত্বে অ্যাশেজ জিতে ইংল্যান্ড। অবসরের পর ২০০৭ সাল থেকে তিনি সংগঠক হিসেবে ইংলিশ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন। কনর এ মুহূর্তে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিসিব) নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au