খেলাধুলা

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘আল রিহলা’

  • 6:31 am - March 31, 2022

১৯৭০ সাল থেকেই অ্যাডিডাস বিশ্বকাপ ফুটবলের বল তৈরি করছে। সেই হিসাবে ফিফার জন্য ১৪তম বারের মতো বল তৈরি করল অ্যাডিডাস। প্রতিবারই একটা ভাবনা অথবা থিম নিয়ে বিশ্বকাপের বল নকশা করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। ফিফার ওয়েবসাইট বলছে, আরবি ভাষায় ভ্রমণ বোঝানো ‘আল রিহলা’ নামের বলটি কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হয়েছে।

এই নামেই বই লিখেছিলেন, মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা। ভ্রমণ আর জীবনের গল্পে ঠাসা সেই বইটার নামও ছিল ‘আল রিহলা।’ কাতার বিশ্বকাপে মেসি-নেইমার-রোনালদো-এমবাপ্পেদের পায়ে পায়ে ঘুরবে আল রিহলা। বলটি নিয়ে ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল হবে এটি। ম্যাচে গতি আরও বাড়ানোর উদ্দেশ্যেই এমনভাবে বলটির নকশা করা হয়েছে।’

বলটি নিয়ে বেশ আশাবাদী ফিফার বিপণন বিভাগের পরিচালক জঁ-ফ্রাঁসোয়া পাথি। তিনি বলেন ‘অ্যাডিডাসের তৈরি করা দারুণ দেখতে, টেকসই, উঁচু মানসম্পন্ন একটা বল এটি। কাতারে বিশ্ব শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের সেরা ছন্দে থাকা বিশ্বের সেরা তারকারা এই বলে খেলা উপভোগ করবেন। উপভোগ করবেন বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়েরাও।’

যে বৈশিষ্ট্যে অনন্য ‘আল রিহলা’

ভেতরের ফাঁপা অংশ বলের আকৃতি ও ভেতরের বাতাস ধরে রাখার পাশাপাশি ধারাবাহিক গতি ও নিখুঁতভাবে মাঠ ঘুরে বেড়ানোর নিশ্চয়তা দেবে। খেলাটাও হবে অনেক গতিময় ও নিখুঁত। কোথাও ধাক্কা খেয়ে ফেরত আসার ক্ষেত্রেও কীভাবে ফিরবে সেই হিসাবটাও নিখুঁত থাকবে।

২০টি অংশের প্যানেল আকৃতির মানসম্পন্ন চামড়া, যেটিতে ম্যাক্রো ও মাইক্রো টেক্সচারের কারণে বলের আকৃতি ও বাতাসের বলের গতিপথ ঠিক থাকবে বলেই দাবি করেছেন বলের নকশাকার  ফ্রাঞ্জিস্কা লোফেলমান। তিনি বলেন, ‘ফুটবল দিন দিন আরও গতিময় হচ্ছে। গতি যত বাড়ছে, বলের নিখুঁত থাকা এবং বাতাসে ঠিক থাকার বিষয়টিও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন এই নকশা বলটাকে বাতাসে ভাসার সময় আগের চেয়ে বেশি গতিসম্পন্ন করে তুলবে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au