শিক্ষা

ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার: পলক

  • 10:57 am - June 25, 2020
ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার: পলক

রাজু আহমেদ, নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বৈশ্বিক মহামারী মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনলাইনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আইসিটি মন্ত্রাণালয় সফল ভাবে কাজ করে যাচ্ছে। সরকার উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ কে এগিয়ে নেয়ার লক্ষে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করেছে।

বাংলাদেশের মডেল অনেক দেশ অনুকরন করছে। বর্তমান দুর্যোগ মোকাবেলায় সরকারী সকল কর্মকর্তা, আওয়ামীলীগের তৃনমৃল নেতাকর্মী থেকে সর্বস্তরের কর্মীরা কাজ করছে।

প্রতিমন্ত্রী পলক বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি উত্তর সময়ে বিশ্বে কর্মসংস্থানের প্রেক্ষাপট বদলে যাবে। কর্মসংস্থান হবে প্রযুক্তি নির্ভর। দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সরকার কাজ করছে।

ভার্চুয়াল ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট এন্ড মাল্টিমিডিয়া ইনোভেশন স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। আগে থেকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়কে বাধ্যতামূলক করে প্রতিষ্ঠানিক শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আরো বলেন, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনা অব্যাহত রাখেতে সংসদ টেলিভিশনের মাধ্যমে ইতোমধ্যে পাঁচ হাজার ৬২১টি ক্লাস নেয়া হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৪০ লাখ শিক্ষার্থীর জন্যে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে-যার মাধ্যমে পাঠগ্রহন ছাড়াও শিক্ষার্থীরা থিসিস পেপার জমা দেওয়ার মত কাজ করতে পারবেন। করোনাকালীন সময়কে কাজে লাগিয়ে প্রযুক্তি দক্ষতা অর্জনের জন্যে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনার দুর্যোগ মোকাবেলায় সবাইকে নিয়ে কাজ করতে করছেন। মুক্তিযুদ্ধ আমাদের তরুন প্রজন্ম দেখেনি। সে সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ বিনির্মান হয়েছে। বর্তমান দুর্যোগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারবো।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০ টা হতে একটানা বেশ কয়েকটি উন্নয়নমুলক কাজের উদ্বোধন ও বিতরনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি,
উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন,
অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শিখা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা বন কর্মকর্তা সত্যোন্দ্র নাথ প্রমূখ।

প্রতিমন্ত্রী এসময় ৩৫০ জন কৃষককে কৃষি উপকরন, ৩০০ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, ৪০ জনকে বাই সাইকেল, ৫০ জনকে খেলাধুলার উপকরণ, ১০ হাজার গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিকে প্রদান করেন।

পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের নতুন ভবন নির্মানকাজের শুভ উদ্বোধন শেষে ৫০ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ডিও বিতরন করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au