সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি উসমান খাজা। রাওয়ালপিন্ডি টেস্টে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করা খাজা করাচিতে ৯ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি। করাচি টেস্টে ব্যাটিংয়ে নেমে শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া।
দলীয় ৪১ রানে পরপর দুই বলে ক্যাচ তুলে দিয়ে নতুন লাইফ পান উসমান খাজা ও স্টিভ স্মিথ। নতুন জীবন পেয়ে তৃতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন তারা। মাত্র ১২ রানেই সাজঘরে ফেরার কথা ছিল অস্ট্রেলিয়ান ওপেনারের। নুমান আলীর বলে ক্যাচ তুলে দিয়েও বাবর আজমের কল্যাণে নতুন লাইফ পান খাজা। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অজি ওপেনার।
একই অবস্থা স্টিভ স্মিথের। ১৯ রানে ক্যাচ তুলে দিয়ে সৌভাগ্যবশত বেঁচে যাওয়া স্মিথ শেষ পর্যন্ত ফেরেন ৫৯ রানে। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ২৩২ রানে আটকে রাখে পাকিস্তান। ৮ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া স্মিথ ও খাজার দায়িত্বশীল জুটিতে খেলায় ফেরে। রাওয়ালপিন্ডিতে ৯৭ রানে আউট হওয়া উসমান খাজা রাচি টেস্টে সেঞ্চুরি করে সেই আক্ষেপ ঘুচিয়েছিলেন। আজ আবার ফিরলেন ৯১ রানে।