খেলাধুলা

শেন ওয়ার্নকে ‘গুড বাই’ বললেন বাবা-মা আর সন্তানরা

  • 7:01 am - March 20, 2022

জীবনকে তিনি চুটিয়ে উপভোগ করেছেন, জীবন নিয়ে খেলেছেন হাতের মুঠোয়। যা ইচ্ছে হয়েছে, শেন ওয়ার্ন তাই করেছেন। ক্রিকেটের ২২ গজ মাতানো এই অজি লেগ স্পিনারকে মাত্র ৫২ বছর বয়সেই ছাড়তে হয়েছে জীবনের ছায়াপথ। মায়া রথ তার ছুটছে অন্য পাড়ে, মারে ডার্লিং ছেড়ে অন্য কোনো অজানা নদীর তীরেই তার আবাস।

থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হওয়া মারা যাওয়া শেন ওয়ার্নের শেষকৃত্য হয়েছে নিজেরে দেশে। জ্যাকসন, ব্রুক ও সামার তার তিন সন্তান ছিলেন বাবাকে শেষবারের মতো ‘গুড বাই’ বলার আয়োজনে। বাবা মা কিথ ও ব্রিজেটও তাঁদের বড় ছেলেকে শেষবার বলেছেন বিদায়। সব মিলিয়ে শেন ওয়ার্নের পারিবারিক শেষকৃত্যে উপস্থিত ছিলো ৮০ জন।

৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান লেগ স্পিন কিংবদন্তি। ৩০ মার্চ প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় করে শেষকৃত্য আয়োজন করা হবে। সে উপলক্ষে ৫০ হাজার টিকিট বিনা মূল্যে দেওয়া হয়েছে। এমসিজির সাউদার্ন স্ট্যান্ডের নামও বদলে যাবে তার নামে।

তবে পরিবার ও কাছের মানুষদের তাঁদের প্রিয় মুখকে আলাদাভাবে বিদায় জানানোর সুযোগ দেয়া হয়ে আজ রবিবার। এই আয়োজনে কেবল ছিলেন ওয়ার্নির কাছের মানুষরা। সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর ও অ্যালান বোর্ডার উপস্থিত ছিলেন। ওয়ার্নের সঙ্গী মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রাও ছিলেন। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ছিলেন পারিবারিক এই আয়োজনে। মাঠের প্রতিপক্ষ ও বন্ধু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au