ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ চারজন আহত

  • 9:32 am - March 19, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ চারজন গুরুতর আহত হয়েছেন। গত (১৮ই মার্চ) শুক্রবার রাত সাড়ে আট টায় পৌর এলাকার তেঁতুলিয়া জিয়ার মেল নামক স্থানের ফুলবাড়ী- মধ্যপাড়া সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,মিঠাপুকুর উপজেলার জায়গির হাট
এলাকার শিপনের ছেলে আবরার সাজিদ(১৫), একই এলাকার কাশেম এর স্ত্রী উম্মে হাবীব (৭০) এবং রংপুর সদরের গুপ্ত পাড়া গ্রামের মৃত.গোলজার হোসেন এর ছেলে আব্দুল হাকিম (৫০)। অপর আরো এক জনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আট টার সময় একটি অফিসিয়াল একটি জিপ (অজ-২৫-০০০৫) গাড়ীতে করে ফুলবাড়ী থেকে রংপুর অভিমুখে যাওয়ার পথে পৌর এলাকার তেঁতুলিয়া জিয়ার মেল নামক স্থানে সড়কের উপর চাকা ব্লাষ্ট হওয়া একটি ট্রাকটর দাড় করানো ছিল। অপর দিক থেকে এসময় একটি ট্রাক আসছিল,জিপ গাড়ীটি সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে আচমকা ওই দাড় করানো ট্রাকট্ররের পিছেনে ধাক্কা দেয়। এসময় জিপ গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং ড্রাইভার সহ জিপে থাকা চারজন ব্যাক্তি আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহত তিন জনের অবস্থা আশংঙ্কা জনক হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় এক শিশু সহ তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অপর একজন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং বিদ্ধস্ত গাড়ীটি সহ দাড় করানো ট্রাকটরটি এনে থানা হেফাজতে রাখা হয়।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au