সাক্ষাৎকার

রক্ত দান জীবনের দান

  • 4:32 pm - March 17, 2022

জিল্লুর রহমান জয় : ইডেন মহিলা কলেজ,ঢাকার অর্নাস ২য় বর্ষের একজন ছাত্রী নওশিন তাবাসসুম তিনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত একজন পেশেন্ট। বাংলাদেশ বিশ্বের অন্যতম থ্যালাসেমিয়াপ্রবণ একটি দেশ। তিনি বলেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ থ্যালাসেমিয়া সম্পর্কে খুব একটা অবগত নন। থ্যালাসেমিয়া অনিরাময়যোগ্য বংশগত একটি রক্তরোগ।

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর দেহে লোহিত রক্তকণিকা ঠিক মতোন তৈরি হতে পারেনা, তাই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেশ কমে যায় এতে করে তার এবং তার মতো রোগীদের নিয়মিত রক্ত সঞ্চালন করতে হয়। ফলপ্রসূত আমার মাসে ১ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।

আরও অনেক মেজর রোগী রয়েছে যাদের মাসে ৩/৪ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।তবে আমাদের পক্ষে এই রক্ত জোগাড় করা খুব কঠিন হয়ে পড়ে।দেশের বহুল পরিচিত ব্লাড ডোনার ক্লাব ও সংস্থাগুলোও এতো পরিমান রক্ত জোগাড় করতে মোটামুটি হিমশিম খায়। দক্ষিন এশিয়ায় স্বেচ্ছাসেবী রক্তদাতার সংখ্যা বাংলাদেশে সর্বনিন্ম পর্যায়ে।

সাধারণত রক্ত দানের উপকারিতা অত্যধিক বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।

তিনি আরও বলেন, নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আমাদের মতোন তরুণ প্রজন্মই পারে রক্তদাতার পরিমাণ বাড়াতে। আমরা যারা স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি তারাই পারে এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রক্তদাতার পরিমান বাড়াতে। যারা বিশ্ববিদ্যায়ে অধ্যয়নরত, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে পারেন এবং রক্তদানের বিষয়টি বুঝিয়ে বলতে পারেন।

কারণ আপনার এক ব্যাগ রক্ত প্রাণ বাঁচাতে পারে মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীদের। তাই যারা সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করে থাকেন তাদের রক্তদানের ব্যপারে প্রবল আগ্রহী ভাবে গড়ে তোলা আমাদের মতোন তরুন সমাজের দায়িত্ব। কারণ আপনার একব্যাগ রক্তই বাঁচাতে পারে একজনের জীবন।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

এসএসসি ৮-১০ সেশনের বন্ধুদের মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসএসসি ২০০৮-২০১০ সেশন গ্রুপের বন্ধুদের এক মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ (অক্টোবর) বিকাল থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত এই মিলনমেলার…

১০ লাখ টাকা ঘুষ না দেয়ায় হত্যা মামলার প্রধান আসামি করে পুলিশ ইনস্পেক্টর রোকিবুজ্জামান

নিজস্ব প্রতিবেদক ১০ লাখ টাকা ঘুষ না দেয়ায় হত্যা মামলার প্রধান আসামি করে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ওই পুলিশ কর্মকর্তার…

দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশি বাঁধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী :দল বিএনপি। নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও…

প্রোটিয়াদের কাছে ভারতে টানা পরাজয়

স্পোর্টস: দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচে অপরাজিত ছিল ভারত। তবে সেই অবস্থান থেকে ভারতকে তাদের মাঠে অনেকটাই মাটিতে নামিয়ে এনেছে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au