আন্তর্জাতিক

কেউ ওই সিনেমা দেখতে যাবেন না: মমতা

  • 5:56 am - March 17, 2022

সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি-ই দিয়ে দিল ভারত সরকার। এর আগে বিজেপিশাসিত চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়। সিনেমাটি নিয়ে ভারতজুড়ে যখন হইচই চলছে তখন এটি দেখতে নিষেধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সিনেমার নাম উল্লেখ না করে মমতা বললেন, ‘কেউ ওই সিনেমা দেখতে যাবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়।’

বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বক্তৃতাকালে এমন বক্তব্য দেন মমতা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার কটাক্ষ করে মমতা বলেন,  ‘কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনো দিন সত্যি হবে না। ওদের আসলে অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানায়। দেখবেন না এসব। বিশ্বাসও করবেন না।’

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা মূলত ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত।  ওই সময়ে জম্মু-কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতিতে উপত্যকা ছাড়তে শুরু করে শত শদ কাশ্মীরি পণ্ডিতদের পরিবার। ঠাঁই হয় দেশের বিভিন্ন প্রান্তের শরণার্থী শিবিরে। তাদের ওই দুর্দশার কাহিনি নিয়েই তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীরি ফাইলস’।

বিবেক অগ্নিহোত্রী রচিত ও পরিচালিত এ সিনেমা মুক্তির পর চার দিনে ৪২.২০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে ৭৫ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি,ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au