বিনোদন

যুদ্ধ নিয়ে কী বললেন শাহরুখ খান? ভিডিও ভাইরাল

  • 1:37 pm - March 16, 2022

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ২০ দিন অতিবাহিত হয়েও চলছে। শক্ত প্রতিরোধ গড়ে তুললেও ক্ষত বিক্ষত জেলেনস্কির দেশ। দেশটির আকাশে বারুদের গন্ধ। সাম্প্রতিক খবর অনুসারে কিয়েভ দখল করতে মরিয়া রুশ সেনা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছেন সাধারণ মানুষও। নিহতের তালিকায় ৪৩ শিশুও রয়েছে।

হামলায় আহত হয়েছে আরও ৫৭টি শিশু। সব মিলিয়ে আহত সাধারণ নাগরিকের সংখ্যা ১,০৬৭। যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ২৫ লাখ মানুষ। এরই মাঝে শাহরুখ খানের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি ভাইরালের মূল কারণ ভিডিওটি যুদ্ধের ধ্বংসলীলা কেন্দ্রিক।চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে শাহরুখের বলা কথাগুলো হুবহু মিলে যাচ্ছে, তাই নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও।

কী বলছিলেন বলিউড বাদশা, যা শান্তিকামী হৃদয়গুলোকে ছুঁয়ে গেছে? আসলে যুদ্ধের ‘ব্যর্থতা, দুঃখ এবং একাকীত্ব’কে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। ভাইরাল হওয়া ভিডিওতে শাহরুখ খানকে বলতে শোনা যাচ্ছে, ‘শুধু মৃতেরাই যুদ্ধের শেষ দেখেছেন। কেউ জানে না কোথায় শেষ এ যুদ্ধের। এটি শুধুমাত্র সেই মানুষদের জন্য যুদ্ধ শেষ হয়, যারা যুদ্ধে নিহত হয়েছেন। তাই যুদ্ধে অনেক অসারতা আছে।

যুদ্ধ কোন সমাধান হতে পারে না। যুদ্ধ মানেই অনেক দুঃখ-কষ্ট। যুদ্ধে থাকে একাকীত্ব। ভালো, খারাপ, বাজে, প্রতিশোধ, সময়ের প্রয়োজন – যে যাই নাম দিক না কেন; বাস্তবতা হল যে যুদ্ধ সুন্দর নয়। যুদ্ধ শান্তি ও মঙ্গলের বিকল্প নয়। যুদ্ধ প্রেম, আলোচনা, আলোচনা বা এমনকি ঝগড়ার বিকল্প নয়। শান্তি, ভালোবাসার বিকল্প হতে পারে না যুদ্ধ।যুদ্ধ এমন কিছু নয় যার জন্য কাউকে যেতে হবে।’

 

ভিডিওতে শোনা শাহরুখের এসব কথায় নতুন প্রাসঙ্গিকতা খুঁজে পেতে সাহায্য করেছে নেটিজেনদের। সকলেই অভিনেতার এই বার্তার সঙ্গে সহমত পোষণ করেছেন। ভিডিওর কমেন্টে অনেকে লিখেছেন, মানুষের শান্তির জন্য আওয়াজ তোলা উচিত। যুদ্ধে কত জীবন যে রাতারাতি অন্ধকারে শেষ হয়ে যায়, তার হিসাব হয় না।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au