বিনোদন

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে সাবিলা ও ইমরান!

  • 1:26 pm - March 16, 2022

এ পর্যন্ত অসংখ্য নায়কের বিপরীতে নায়িকা সেজেছেন সাবিলা নূর। তবে সেটি নাটকে। এবার তিনি নায়িকারূপে আসছেন একেবারে নতুন একটি মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার কাজ করেছেন মিউজিক ভিডিওতে।আর সেখানে তার নায়ক সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান-সাবিলা দুজনেই।

সদ্য শুটিং হওয়া এই গানচিত্রের নাম ‘তুমি আমি’। গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা। গানটির গল্প নির্ভর রোম্যান্টিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে সিএমভি’র ব্যানারে।

কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসছে ঈদের জন্য এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। আমি মনে করি ঈদ উপহার হিসেবে ভক্তরা এমন কিছুই আশা করে আমাদের কাছে। জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। ভিডিওতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা আমাদের ক্যামেস্ট্রিটা পছন্দ করবেন।’

ইমরান প্রশংসা করেন ‘গানের রাজা’ বিজয়ী লাবিবার গাওয়া নিয়েও। কাজটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘অসংখ্য অফার এলেও আগে কখনও মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগলো। আরও ভরসা পেলাম ভিডিওর গল্পটা শুনে। ভাবলাম, এবার নতুন কিছু করা যেতেই পারে।

সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। খুব সুন্দর গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’ গানটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ উপলক্ষে রোজার শুরুতেই গানচিত্রটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au