প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
অনুপম দে,বাঘারপাড়া (যশোর): যশোর-৪(অভয়নগর-বাঘারপাড়া)আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার রায়ের পরিবার করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার (২৫ জুন) এমপির পিএস তপন বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, আরও একটি পরীক্ষায় নেগেটিভ আসলে তিনি পুরোপুরি করোনামুক্ত হবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার অবস্থা ভালোর দিকে। বিকাল নাগাদ রির্পোট পাব।

যশোর-৪ আসনের এমপি রনজিত রায়ের পরিবার করোনা নেগেটিভ
এর আগে ৯ জুন সন্ধ্যায় এমপি রনজিত রায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের ( সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সেখানে তার চিকিৎসা চলছিল।
১৭ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের রিপোর্টে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায়, স্ত্রী ঋষিতা রায় ও তাদের কন্যা সন্তান নিলম রায়ের করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। তখন থেকেই তারা শহরের রেলরোডের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন।ডাক্তারের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা সেবা গ্রহণ করেন।আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের রিপোর্টে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক রাজিব রায়, স্ত্রী ঋষিতা রায় ও তাদের কন্যা সন্তান নিলম রায়ের করোনা নেগেটিভ সনাক্ত হয়েছে।
সংসদ সদস্য রণজিত রায়ের পর পরিবারের সদস্যরা করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। এখন তারা পুরোপুরি সুস্থ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক রাজিব রায় নিজেই এ তথ্য জানান। ওই সময়ে তিনি সকলের কাছে দোয়া ,প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au