ঘটনা প্রবাহ

খানসামায় আত্রাই নদীতে বন্ধু ও দুই ভাই মিলে গোসল করতে গিয়ে ছোট ভাই,র মৃত্যু

  • 8:16 pm - March 06, 2022

লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু হলো ছোট ভাই লাবিবের,বাচলো বন্ধু সিয়াম ও আপন বড়ো ভাই লামিয়াদ ইসলাম। তারা ৩জনে ছিলো খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ২ এর ছাত্র।

নিহত লাবিব ইসলাম (৮) খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোবিন্দপুর (হলদিপাড়া) আসাদুল ইসলাম এর ছোট ছেলে। রবিবার দুপুরে খানসামা আত্রাই ব্রীজের পাশে এই ঘটনাটি ঘটে।

জানা যায়,নিহত লাবিব ইসলাম(৮), বন্ধু সিয়াম ইসলাম(৮) ও আপন বড় ভাই(১০) লামিয়াদ ইসলাম খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস করে বাড়ি ফিরে খানসামা আত্রাই ব্রীজের পাশে গোসল করতে নামে।পরে পানির নিচে ৩জনে ডুব দিলে ১জন নিজে থেকে উঠে পরে,আরেকজন জেলের সহায়তায় উঠে এবং নিহত লাবিব নিখোঁজ হয়।

প্রায় ৩ঘন্টা পানির নিচে ডুবে থাকার পর সাধারন মানুষ, জেলে ও খানসামা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় খুজে পাওয়া যায়। এরপর তাকে জরুরিভাবে অজ্ঞান অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ লিমন চন্দ্র সেন তাকে মৃত ঘোষণা করেন এবং তিনি জানান প্রায় এক ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে খানসামা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন,নিখোঁজ হওয়ার পর আমাদেরকে জানানো হয়েছিলো।আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও জেলেদের সাথে নিয়ে খোজাখোজী করতে থাকি।

প্রায় ৩ঘন্টা খোজার পর তাকে খুজে পাই।এবং সেখান থেকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আমরা রংপুর ডুবুরি দলকে জানিয়েছিলাম।তারাও আসতেছিলো। খুজে পাওয়ার পর বিষয়টি জানালে তারা অর্ধেক রাস্তা থেকে ঘুরে যায়।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au