খেলাধুলা

মেসি-নেইমারের নিষ্প্রভতায় হারল পিএসজি

  • 8:32 am - March 06, 2022

মেসি-নেইমার-ডি মারিয়ার মতো নক্ষত্র নিয়ে মাঠে নেমেও হারের তেতো স্বাদ নিতে হলো প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।  মাঠে নিষ্প্রভ দেখা গেছে মেসি-নেইমারকে। এদিন মাঠে ছিলেন না এমবাপ্পে। তাতেই যেন সব আশায় গুড়েবালি। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে শেষ সময়ের গোলে পিএসজিকে ১-০ গোলে ম্যাচ হারিয়েছে নিস। বদলি খেলোয়াড় হিসেবে গোলটি করেন নিসের অ্যান্ডি ডেলর্ট।

আক্রমণভাগেও ধার দেখা যায়নি পিএসজি শিবিরে। স্বাগতিক নিস যেখানে গোলের জন্য শট করেছে ১১টি, সেখানে পিএসজির ছিল ৮টি শট। এর মধ্যে নিস ৬টি শট রাখে লক্ষ্য বরাবর। কিন্তু পিএসজির মাত্র ২ শট ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের শুরুর ৬ মিনিটের মধ্যে দুটি আক্রমণ করে নিস। গুয়েহির প্রথম শট আটকান পিএসজি গোলরক্ষক, দ্বিতীয়টি তিনি নিজেই বাইরে মারেন। তিন মিনিট পর অবশ্য ভালো আক্রমণ করে পিএসজিও। নেইমারের পাস ধরে আর্জেন্টাইন ডি মারিয়ার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ২৯ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন ডি মারিয়া।

গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও পিএসজিকে ছন্দে ফিরতে দেখা যায়নি। নেইমারের একটি ফ্রি কিকও ছিল  বেশ দুর্বল, যা ঠেকাতে বেগ পেতে হয়নি নিসের গোলরক্ষকের।  একটা সময় মনে হচ্ছিল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়বে দুই দল। কিন্তু না, ৮৮তম মিনিটে পিএসজিকে কফিনবন্দি করেন নিসের অ্যান্ডি ডেলর্ট। সতীর্থের ক্রস স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হন পিএসজির জর্জিনিয়ো উইজনালডম। তার পেছনে থাকা দেলোঁ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ডেলর্ট। লিগ ওয়ানে তৃতীয় হারের স্বাদ পায় পিএসজি। লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au