মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশে বিএনপি -জামাত কতৃক অপপ্রচারের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামীযুবলীগ বিক্ষোভ মিছিল করেছেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় আওয়ামীযুবলীগের ঘোষনা অনুযায়ী
উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় দলীয় কার্যলয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিমতলামোড় হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি মো. খাইরুল আলম কমরেট,সাধারণ সম্পাদক মো.গোলাম মওলা রঞ্জু
যুগ্ন সাধারণ সম্পাদক মো.মোকারম হোসেন বিদুৎ,
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা
সবুজ,যুবলীগের অন্যতম সদস্য মো.মশির রহমান সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।