জাতীয়

বাংলাদেশি নাবিক নিহতের ঘটনায় যা বলল রাশিয়া

  • 2:13 pm - March 03, 2022

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’  বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়। হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া।

এ বিষয়ে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আমরা মৃত ব্যক্তির কাছের জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

রাশিয়া বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করছে বলেও বিবৃতিতে আরও জানানো হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ড নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে, পিছু হটার সময় ইউক্রেনের জাতীয়তাবাদীরা এলোপাতাড়ি গুলি চালায়, ইচ্ছাকৃতভাবে মানুষদের জিম্মি করে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং বহুল প্রচলিত জঙ্গি কৌশল প্রয়োগ করছে।

বিবৃতিতে বিশেষ সামরিক অভিযানের কারণে কোনো ধরনের মানবিক সংকট দেখা দিলে যোগাযোগের জন্য কিছু হটলাইন নাম্বার এবং একটি ইমেল ঠিকানাও দেওয়া হয়েছে। কোনো বেসামরিক ব্যক্তি ইউক্রেন ছাড়তে চাইলে, সে ব্যাপারে সহযোগিতার জন্যও এই হটলাইনে যোগাযোগ করা যাবে।

হটলাইন নাম্বারগুলো হচ্ছে +7 495 498-34-46, +7 495 498-42-11, +7 495 498-41-09 এবং ইমেল ঠিকানা হচ্ছে gumvs@mil.ru

প্রসঙ্গত, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ। ওই জাহাজে থাকা বাকি ২৮ জন ক্রু সদস্য অক্ষত আছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au