বিনোদন

প্রথমবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম : আলিয়া

  • 6:26 am - February 24, 2022

বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হচ্ছে রণবীর-আলিয়া ভাট। পর্দায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করে। লাইট-ক্যামেরা ও অ্যাকশনের রঙিন জগত ছাপিয়ে তাদের সম্পর্কটা এখন ব্যক্তিগত পর্যায়েও। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন রণবীর ও আলিয়া।  এখন তাদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় ভক্ত-শুভানুধ্যায়ীরা। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— সম্প্রতি আলিয়া ফাঁস করেছেন রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে কথা। তিনি বলেন, প্রথমবার রণবীরকে পর্দায় দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দুজনে। তবে ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দেখেই সবে কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। বলিউড অভিনেত্রীর কথায়, ব্যক্তিগত জীবনে তিনি খুব সুখী। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে আলিয়া ভাট জানিয়েছেন, আমাকে সবাই একটিই প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন, তুমি কবে বিয়ে করছ? কবে রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছ? প্রথমত এটি নিয়ে কোনো ব্যক্তির মাথাব্যথা হওয়া উচিত নয়।

দ্বিতীয়ত যদি সত্যি আমাকে আপনি জিজ্ঞাসা করেন তা হলে বলব— আমি নিজের সম্পর্ক নিয়ে খুব শান্তিতে আছি। তাই এ বিষয়টি দয়া করে ছেড়ে দিন, যখন হওয়ার, তখন তো সেটি ঘটবেই। সেটি ঘটবে আমার আর রণবীরের ইচ্ছা অনুসারে। সেটির নিজস্ব সময় রয়েছে। রণবীর-আলিয়াকে প্রথমবার পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। বর্তমানে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির প্রচারে ব্যস্ত আলিয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au