খেলাধুলা

লিডস ইউনাইটেডের মাঠে শেষ মুহূর্তে জয় ম্যানইউর

  • 8:48 am - February 21, 2022

লিডস ইউনাইটেডের মাঠে গিয়ে এক ম্যাচে তিন ধরনের অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। শুরুতে ২ গোল দিয়ে লিড নেয়া, এরপর এক মিনিটের ব্যবধানে উল্টো দুই গোল হজম করে সমতায় ফিরে আসা এবং সর্বশেষ ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আবারও দুই গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছেড়ে যাওয়া- তিন অভিজ্ঞতাই অর্জন হলো রেড ডেভিলদের। শেষ পর্যন্ত ম্যানইউর জয় ৪-২ গোলের ব্যবধানে। লিডস ইউনাইটেডের মাঠ এলান্ড রোডে গিয়ে শুরুটা দারুণ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

কোচ রালফ রাঙনিক আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে স্বাগতিক লিডসের বিপক্ষে দল মাঠে নামান। প্রায় দুই মাস পর হেসে লিংগার্ডকে সেরা একাদশে জায়গা দেন রাঙনিক। তবে ম্যাচে ঠিকই শুরু থেকে লিডসের ওপর চাপ সৃষ্টি করতে থাকে ম্যানইউ। ম্যাচের ৩৪তম মিনিটে হ্যারি মাগুইরের গোলে এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধের শেষ মুহূর্তে, যোগ করা সময়ে (৪৫+৫) দুর্দান্ত এক হেডে দ্বিতীয় গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিডস ইউনাইটেড যেন দুর্নিবার হয়ে ওঠে। মার্সেলো বিয়েলসা নিজের শীষ্যদের কি মন্ত্র দিয়েছেন, যেটার কারণে তুমুল আক্রমণ তৈরি করতে থাকে তারা। যার ফলে ৫৩ এবং ৫৪ মিনিটে, মাত্র ৫৮ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি গোলই করে বসে তারা। ৫৩ মিনিটে গোল করেন রদ্রিগো। এরপর ৫৮ সেকেন্ডের ব্যবধানে ড্যানিয়েল জেমসের চমৎকার এক ক্রস থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন রাফিনহা।

২-২ গোলে ম্যাচ সমতায়। এরপর দলে পরিবর্তন আনেন ম্যানেইউ কোচ রাঙনিক। ৬৭ মিনিটে পল পগবাকে তুলে নিয়ে তিনি মাঠে নামান ফ্রেডকে। একই সময় হেসে লিংগার্ডকে তুলে মাঠে নামান অ্যান্থোনি এলাঙ্গাকে। শেষ পর্যন্ত এই দুই বদলিই জয়ের মুখ দেখালো ম্যানইউকে। ৭০ মিনিটে রেড ডেভিলদের আবারও লিড এনে দেন বদলি খেলোয়াড় ফ্রেড। ম্যাচ শেষ হওয়ার খানিক আগেম, ৮৮তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করলেন এলাঙ্গা।

এই জয়ে চতুর্থ স্থানটি আরও মজবুত করে নিলো ম্যানইউ। ২৬ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট রেড ডেভিলদের। চেলসির পয়েন্ট ৫০। তারা রয়েছে তিন নম্বরে। ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল এবং ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au