আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৫৯ লাখ

  • 5:35 am - February 20, 2022

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। ফলে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জনে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়াতে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ৭৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৭২০ জন শনাক্ত এবং মারা গেছেন তিন লাখ ৪৪ হাজার ৭৫৫ জন।

দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৩৬৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৫৮৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৪৩ হাজার ৯৩৮ জন এবং সুস্থ হয়েছেন দুই কোটি ৪৯ লাখ ৭৮২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ৭১৫ জন। দেশটিতে এ পর্যন্ত আট কোটি ৭২ হাজার ৫৬১ জন শনাক্ত এবং ৯ লাখ ৫৯ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৮৫১ জন। জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৩০০ জন শনাক্ত এবং এক লাখ ২১ হাজার ৮২৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ৯৫ হাজার জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৭৩ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৪৮৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার কোটি ২৮ লাখ ২০ হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১১ হাজার ৯৩৫ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন ১২৮ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৫ লাখ ৮০ হাজার ২১৬ জন শনাক্ত এবং এক লাখ ৬০ হাজার ৫০৭ জন মারা গেছেন। করোনা থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৬৬ লাখ ১১ হাজার ৯৯৫ জন। ফ্রান্সে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ১৪৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ২২ লাখ ২৭ হাজার ৮২৬ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ৫৯৪ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় তুরস্কে ২৭৮ জন, ইতালিতে ২৫২ জন, ইরানে ১৯১ জন, মেক্সিকোতে ৪৫৭ জন, পোল্যান্ডে ২৮৩ জন, দক্ষিণ আফ্রিকায় ৩১৯ জন, জাপানে ২৩৫ জন, ইউক্রেনে ২৬০ জন, ফিলিপাইনে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au