বিনোদন

এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন : অপু বিশ্বাস

  • 3:53 pm - February 19, 2022

এখনও আলোচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সাধারণ সম্পাদক পদ নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে, তার শেষ কোথায় তা আদালতই নির্ধারণ করবেন। পদটি নিয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

ভোটের পর ২০ দিন পার হলেও এখনো আলোচনায় শিল্পীদের এই নির্বাচন। তাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের পুরনো কথা তুলে কেউ কেউ বলছেন ‘শিল্পী সমিতির নির্বাচন এখনো চলছে’। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের দিন অনেক উৎহ নিয়ে এফডিসিতে ভোট দিতে গিয়েছিলেন অপু। সেদিন নতুন পুরাতন শিল্পীদের মিলনমেলায় ভালো সময় পার করেছিলেন এই নায়িকাও। আড্ডার ছলে বলেছিলেন, ‘আহ! যদি প্রতিদিনই শিল্পী সমিতির ভোট হতো তাহলে কতো না মজা হতো। সবাই মিলে হাসি-ঠাট্টায় দিন কেটে যেত।’

অপুর এই শেষের কথাগুলো না ফললেও প্রথম কথাটা নাকি ঠিকই মিলেছে। সেই ২৮ জানুয়ারি থেকে এখনো নাকি শিল্পী সমিতির নির্বাচন চলছে। মজার ছলে অপু বিশ্বাস গণমাধ্যমে বললেন, ‘এখনো তো টানটান উত্তেজনা। একটি পদকে কেন্দ্র করে শিল্পীদের মাঝে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। গত সপ্তাহে স্টেজ শো করতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, সেখানেও আমাকে এই নির্বাচন নিয়ে আলোচনা করতে হয়েছে। তারমানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমিতির নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই। হায়রে! আমার কথাই সত্যি হলো। এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন চলছে। ’

অপু বিশ্বাস গতকাল দিনে আফতাব নগরে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিং করেছেন, সেখান থেকে সন্ধ্যায় গিয়ে এফডিসিতে শুটিং করেছেন। এর ফাঁকেই গণমাধ্যমে বললেন শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে। এদিকে, তারকাদের অনেকেই শিল্পী সমিতির এবারের নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au