খেলাধুলা

আফগানদের বাংলাদেশ সফরের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

  • 2:07 pm - February 19, 2022

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আফগানিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশেরই সাবেক হেড কোচ স্টুয়ার্ট ল’কে। আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া দুই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ল।

গতবছরের সেপ্টেম্বরে সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ল্যান্স ক্লুজনার। তার জায়গায় এবার বাংলাদেশ সফরের দুই সিরিজে ল’কে বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলেছেন ল। তবে ওয়ানডে ক্রিকেটে ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নেমেছেন ৫৪ বার। যেখানে তার সংগ্রহ ১২৩৭ রান। ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর কোচিংয়ে আসেন এ অসি ব্যাটার। ২০১১ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। একই বছর তাকে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব দেয় বিসিবি। ল’য়ের অধীনের ২০১২ সালে প্রথমবারর মতো এশিয়া কাপ ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

এরপর বিভিন্ন ঘরোয়া দল ও অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করিয়ে ২০১৭ সালে দুই বছরের চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচের দায়িত্ব গ্রহণ করেন স্টুয়ার্ট ল। এর বাইরে ২০১৬ সালে অস্ট্রেলিয়া দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন এ অভিজ্ঞ কোচ।

এরই মধ্যে বাংলাদেশে সফররত আফগানিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন ল। চট্টগ্রামে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে হবে ২৫ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদিন নাইব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদুল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।

ট্রাভেলিং রিজার্ভ: কাইস আহমেদ ও সেলিফ সাফি

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।

আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে – ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে – ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে – ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

প্রথম টি২০ – ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি২০ – ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au