আন্তর্জাতিক

পাগড়ি-ঘোমটায় বাধা নেই, তবে হিজাবে কেন?

  • 7:50 am - February 17, 2022

ভারতের কর্ণাটকে হিজাব ইস্যু নিয়ে বিতর্ক থেমে নেই। একদিকে আদালতে শুনানি চলছে, অন্যদিকে খুলে দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) শুনানিতে হিজাবের পক্ষের আবেদনকারীরা দেশটির অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় চিহ্ন ধারণে বাধা না থাকার বিষয়টি তুলে ধরেন। এদিন কর্ণাটকের হাইকোর্টে চতুর্থ দিনের মত শুনানি অনুষ্ঠিত হয়। এতে মুসলিম ছাত্রীদের পক্ষের আইনজীবী রবি বর্মা কুমার বলেন, ঘোমটা পড়া যাবে, বালা পড়া যাবে, তবে হিজাব কেন নয়? কেন শিখদের পাগড়ি, খ্রিস্টানদের ক্রস নিষিদ্ধ নয়? রবির ভাষ্য, শুধুমাত্র সাম্প্রদায়িক কারণে মুসলিম ছাত্রীরা বৈষম্যের শিকার হচ্ছে।

কর্ণাটকের উদুপিতে এক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে ছাত্রীদের হিজাব পড়তে নিষেধ করা থেকে এ বিরোধের সূত্রপাত। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকদিন রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশে বলা হয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীরা যেন হিজাব না পড়ে। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যের একটি কলেজে কিছু মুসলিম ছাত্রী হিজাব পড়ে ঢোকার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের আদালতের নির্দেশনার কথা বলে বাধা দেয়।

ছাত্রীদের দাবি, হিজাব না পড়ার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আগে থেকে কিছু জানায়নি। তারা জোর করে ঢুকলে একটি কক্ষে হিজাব রেখে তাদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়। এদিকে হিজাব ইস্যু নিয়ে উত্তেজনার জেরে গত রোববার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মুসলিম নারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ইতোমধ্যে সেখানকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

এতে বলা হয়েছে, ১৫ জন মুসলিম নারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেয়। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধরা প্রতিরোধ গড়ে তোলেন। তখন ‘অস্থিতিশীল পরিস্থিতির’ সৃষ্টি হয়।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au