স্বাস্থ্য কথা

বিশ্বে প্রথমবারের মতো এইডস থেকে সুস্থ নারী

  • 5:56 am - February 17, 2022

এইডস একটি মারণব্যাধি। এর জন্য দায়ী এইচআইভি ভাইরাস। এবার বিশ্বে প্রথমবারের মতো এই মারণব্যাধি থেকে সুস্থ হলেন একজন নারী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সারাবিশ্বে এখন পর্যন্ত তিনজন এইচআইভি থেকে সুস্থ হয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ওই নারী তৃতীয়। তবে তিনি নারীদের মধ্যে প্রথম। তার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এরই মধ্যে এক ব্যক্তির কাছ থেকে এইডস-সৃষ্টিকারী ভাইরাস প্রাকৃতিকভাবে প্রতিরোধে সক্ষম এমন কোষসহ স্টেম সেল সংগ্রহ করে তার দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তিনি গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ট্রান্সপ্লান্ট পদ্ধতিটি নাভির রক্তের সাথে জড়িত। ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে ওই নারীর দেহে নাভির রক্ত প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর থেকে তার এইচআইভি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেওয়ার প্রয়োজন হয়নি। অবশ্য এইচআইভি আক্রান্ত বেশিরভাগ লোকের জন্য এই পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার ডেনভারে একটি মেডিকেল কনফারেন্সে এইচআইভি থেকে সুস্থ হওয়া ওই নারীর বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। প্রথমবারের মতো এই পদ্ধতিটি এইচআইভির কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এতে জানানো হয়েছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au