আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যু : পোল্যান্ডে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

  • 7:49 am - February 12, 2022

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। এমতাবস্থায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। পরিস্থিতি বিবেচনায় আমেরিকার পর আরও ছয় দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হল- যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। এদিকে, যেকোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তাই পোল্যান্ডে ন্যাটো জোটকে আরও মজবুত করতে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা।

শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে রাশিয়ার আগ্রাসনের কথা মাথায় রেখে আগামী সপ্তাহেই পোল্যান্ডের উদ্দেশে রওনা দেবে তিন হাজার মার্কিন সেনা। গত জানুয়ারি মাসেই পোল্যান্ডে সেনা পাঠানোর কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর থেকেই আমেরিকার অত্যাধুনিক সেনাদল ‘৮২ এয়ারবোর্নি ডিভিশন’কে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারির ২ তারিখ পোল্যান্ড ও জার্মানিতে দুই হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা জানায় পেন্টাগন।

এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজারে। মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “পূর্ব ইউরোপে ন্যাটো জোটের অন্তর্গত আমাদের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে এই সেনা মোতায়েন করা হয়েছে।” উল্লেখ্য, এই মুহূর্তে ইউরোপে প্রায় ৮০ হাজার মার্কিন সেনা রয়েছে। ইউক্রেন নিয়ে চলা সংঘাতের আবহে সেই সংখ্যা আরও বাড়িয়ে তুলছে আমেরিকা। সূত্র: আল-জাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au