বিনোদন

মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি-২’

  • 8:00 am - February 10, 2022

২০১৮ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার শুট শুরু করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ চার বছর পর অবশেষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমায় অপু বিশ্বাসের নায়ক বাপ্পি চৌধুরী। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে অপু অভিনীত এ সিনেমাটি। প্রায় চার বছর আগে এ সিনেমার নির্র্মাণ কাজ শুরু হয়। শেষ হয়েছিল পৃথিবীজুড়ে করোনাভাইরাস হানা দেওয়ার আগেই। কথা ছিল ২০১৯ সালে দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু আটকে গেল।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস অবশ্য এরপর কয়েকবার মুক্তির কথা জানিয়েছিলেন। কিন্তু প্রতিবারই করোনা হানা দিয়েছে। এবার নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আগামীকাল পেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।  নির্মাতা জানিয়েছেন, উৎসব আমেজের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’।  ২০০১ সালে একই নির্মাতা রিয়াজ ও শাবনূরকে নিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন। এবার বানালেন একই নামের আরেকটি সিনেমা।

তবে তিনি জানিয়েছেন নামে মিল থাকলেও এটি কোনো সিকুয়্যাল সিনেমা নয়। একেবারে ভিন্ন শিল্পী ও ভিন্ন গল্প নিয়ে নতুন সিনেমাটি বানানো হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দেবাশীষ দা’র সঙ্গে কাজের আনন্দই আলাদা। তিনি বেশ মজা করে কাজ করেন। এ সিনেমার শুটিংয়ে সময়গুলো বেশ আনন্দেই কেটেছিল। কারণ সিনেমাটির গল্পও কিছুটা কমেডি ঘরানার। সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটি সিনেমা। আমার বিশ্বাস দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে গিয়ে এটি দেখলে বেশ আনন্দ পাবেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au