ঘটনা প্রবাহ

শরীয়তপুরে সাংবাদিকদের হত্যা চেষ্টা ‘ ৪ দিনেও মামলা হয়নি সখিপুর থানায়

  • 9:58 am - February 06, 2022

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ের মাল বাজার এলাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায়, গত বৃহস্পতিবার স্থানীয় দৈনিক হুংকার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক গুরুতর আহত খোরশেদ আলম বাবুল সখিপুর থানায় লিখিত অভিযোগ দেয়, কিন্তু ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো মামলা রুজু হয়নি সখিপুর থানায়।

উল্লেখ্য, ৩ ফ্রব্রুয়ারী বৃহস্পতিবার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের গোপানী এলাকায় খাশ জমিতে মাছের ঘের নির্মানের সংবাদ সংগ্রহ করতে গেলে চেয়ারম্যান শাহ জালাল মাল ও তার ভাই মিন্টু মালসহ তাদের সন্ত্রাসী বাহিনী সাংবাদিক খোরশেদ আলম বাবুল তার সহকর্মী দীপ্ত টেলিভিশন শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজন এবং চ্যানেল এস এর ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ঢালী উপর চালিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত খোরশেদ আলম বাবুল শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় খোরশেদ আলম বাবুল বলেন দক্ষিণ তারাবুনিয়ার গোপানী এলাকায় প্রায় ৪০ একর খাস জমি দখল করে অবৈধভাবে মৎস্য খামার (মাছ চাষের ঘের) তৈরীর কাজ শুরু করে। মৎস্য খামার তৈরী করতে গিয়ে সেখানে বসবাসরত ১০/১২টি পরিবারকে উচ্ছেদ করার জন্য বল প্রয়োগ করছেন। অনেক পরিবার ইতোমধ্যে বাড়ি-ঘর ভেঙ্গে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যে সকল পরিবার এখানে ৫০/৬০ বছরের বসত বাড়ির মায়া ছাড়তে পারেনি তাদের বাড়ি-ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে এই চেয়ারম্যান।

এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই, সেখান থেকে ফেরার পথে আমরা মাল বাজার আসলে সন্ত্রাসী শাহ জালাল ও তার বাহিনী আমাদের উপর হত্যার উদ্দেশ্য হামলা চালায়। এছাড়া বিভিন্ন সময় চেয়ারম্যান শাহ জালাল মালের রিলিফ দূর্নীতি, প্রকল্পের টাকা মেরে খাওয়া, ত্রাসের রাজত্ব নিয়ে রিপোর্ট করায় আমাদের উপর হামলা করেন বলে জানান তিনি।

এবিষয়ে প্রতিবেদককে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার জানান, মামলা এখনো রুজু হয়নি, আমি শুনেছি তারা মিমাংসা হয়ে গেছে, তার পরেও তিনি মামলা করতে চাইলে দরখাস্তটি ঠিক করে দিতে বলেন আমরা মামলা নিয়ে নিচ্ছি।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au