আন্তর্জাতিক

ফাইজার শিশুদের টিকার জরুরি অনুমোদন চাইবে

  • 7:30 am - February 02, 2022

যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারক ফাইজার এবং এর জার্মানভিত্তিক অংশীদার বায়োটেক মঙ্গলবার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য তাদের কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদন চাইবে বলে আশা করা যাচ্ছে।

কোম্পানি দুটি ন্যূনতম ৬ মাস বয়সী শিশুদের ওপর স্বল্প মাত্রার দুই-ডোজ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চাইবে; যদিও গত ডিসেম্বরে তারা ঘোষণা করেছিল যে, তাদের টিকা কিশোর ও প্রাপ্তবয়স্কদের মতো ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারেনি।

এফডিএ এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- উভয়ই চূড়ান্ত জরুরি অনুমোদন দিলে ফেব্রুয়ারির শেষের দিকে ভ্যাকসিনটির ব্যবহার শুরু হতে পারে।

ওদিকে মঙ্গলবার আরেকটি যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভাভ্যাক্স ঘোষণা দেয় যে জরুরি ব্যবহারের জন্য এর দীর্ঘ প্রতীক্ষিত কোভিড-১৯ টীকার অনুমোদনের জন্য তারা এফডিএ-কে একটি অনুরোধপত্র জমা দিয়েছে। কোভিডের ভ্যরিয়েন্টগুলোর প্রাথমিক সংস্করণের বিরুদ্ধে এই টিকাটি ৯০ ভাগ পর্যন্ত কার্যকর বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে।

করোনা টিকার দ্রুত উৎপাদনের জন্য গঠিত তৎকালীন ট্রাম্প প্রশাসনের প্রোগ্রাম ‘অপারেশন ওয়ার্প স্পিড’-এর মাধ্যমে নোভাভ্যাক্স যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ১.৬ বিলিয়ন ডলার পেয়েছিল, কিন্তু উৎপাদন ক্ষমতার অভাবে অনেক বিলম্বের সম্মুখীন হয়। টিকাটি ইতোমধ্যে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদন পেয়েছে।

ফাইজার বা মডার্নার টিকার মতো এটিকে অতি শীতল তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে না বলে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে টিকার সরবরাহ বৃদ্ধিতে নোভাভ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র : ভয়েস অফ আমেরিকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au