বিশেষ

ছেলের বিধবা বউকে অন্যত্র বিয়ে দিয়ে যে নজির স্থাপন করলেন শ্বশুর!

  • 6:39 am - February 02, 2022

চরম আর্থিক সঙ্কটের পাশাপাশি একমাত্র ছেলের অকাল মৃত্যুর শোককে সঙ্গী করেই দিন কাটছিল। কিন্তু কোনও কি‌ছুই তার বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী মনকে বশ মানাতে পারেনি। পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা নিয়ে ঘুরে বেড়ান হলদিয়ার অনন্তপুরের বাসিন্দা পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের যুক্তিবাদী সেলের ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সম্পাদক নকুল ঘাটি। তবে তার আরেকটি পরিচয় তিনি ‘স্নেক ম্যান’।

সাপ দেখলে তাকে মেরে ফেলা নয়, বরং মানুষের বেঁচে থাকার সুস্থ পরিবেশ রক্ষার স্বার্থে সাপ বাঁচানোর বার্তা নিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। যেখানেই বিষধর সাপ দেখার খবর আসে, উদ্ধারে ডাক পড়ে নকুলের। এহেন নকুল ছেলেকে হারিয়েও পুত্রবধূর ভবিষ্যৎ জীবনের প্রশ্নে ফের তার বিয়ে দিয়ে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে যেন লড়াই জারি রাখারই বার্তা দিলেন তিনি।

করোনা পরিস্থিতির মধ্যেই ২০২০ সালে ১৮ অক্টোবর একমাত্র ছেলে অর্ণব ঘাটি সড়ক দুর্ঘটনায় মারা যান। অর্ণবের ও শুভ্রার তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর পরে শুভ্রা বাপের বাড়ি ফিরে যাননি। মানসিকভাবে ভেঙে পড়া শ্বশুরবাড়ির পাশে থেকেছেন। বছর পঁচিশের শুভ্রার অকাল বৈধব্য নকুলকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করলেও বৌমা ও নাতির ভবিষ্যতের প্রশ্নটাই তার কাছে বিরাট হয়ে দেখা দিয়েছেল।

নকুলের কথায়, “আমি ও আমার স্ত্রী ভাবতাম অল্প বয়সে বিধবা হয়ে একাকী কীভাবে বাঁচবে বৌমা। নাতির ভবিষ্যৎ নিয়েও চিন্তায় হত। তাই সমাজে নানা কথা উঠবে জেনেও বৌমার ফের বিয়ে দেওয়া স্থির করি।” তার কথায়, “বৌমা অবশ্য রাজি ছিল না আমাদের ভবিষ্যতের কথা ভেবে। তাকে অনেক বুঝিয়ে রাজি করাই। সন্ধান মেলে পাত্রের। রামগোপালচকে বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী ওই পাত্রের পরিবার আমাদের প্রস্তাবে রাজি হন।”

সোমবার করোনাবিধি মেনে বিজ্ঞানমঞ্চের সদস্য থেকে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে চারহাত এক হয় মধু ঘাটি ও শুভ্রা মালাকার ঘাটির। হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্রনাথ গায়েন বলেন, “নকুল আজকের ঘটনায় একটি উজ্ব্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।”

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au