বিনোদন

তবে কি ব্ল্যাকমেলের জেরেই ৬ তলা থেকে ঝাঁপ দিলেন গুনগুন?

  • 7:12 am - February 01, 2022

ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ১৯ বছর বয়সী উঠতি মডেল গুনগুন উপাধ্যায়। তার এই আত্মহত্যা চেষ্টাকে ঘিরে তৈরি হচ্ছে নানা গুঞ্জন। উঠে আসছে এক গুচ্ছ তত্ত্ব। গেল শনিবার রাতে যোধপুরের একটি হোটেলের ছয় তলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোন করে বলেন, আত্মহত্যা করতে যাচ্ছি, শুধু আমার মুখটা দেখে নিও।

এ ঘটনায় যোধপুরের পুলিশ গুনগুনের বাবা গণেশ উপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার রাতে ওই হোটেলের ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন গুনগুন। ছাদ থেকে লাফ দেওয়ার পর নীচে পার্ক করা গাড়ির উপর পড়ে যান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুনগুনের বুকে চোট রয়েছে। পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে। ঝাঁপ দেওয়ার আগে গুনগুন বাবাকে ফোন করে বলেন, ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি।

আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।’ এরপরই তিনি হোটেলের ৬ তলার বারান্দা থেকে ঝাঁপ দেন। গুনগুনের বাবা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছায়। কিন্তু তত ক্ষণে যা ঘটার ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি ফ্যাশন শো-তে অংশ নিয়ে তিনি ওই হোটেলে পৌঁছান সকালে। তারপর সেখান থেকেই আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ঝাঁপ দেওয়ার আগে বাবাকে ওই কথাগুলোই বা বললেন কেন? পেশাগত বা ব‍্যক্তিগত ক্ষেত্রে কি কোনো সমস্যার মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি? নাকি এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে? এর সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এই মুহূর্তে গুনগুন কথা বলার মতো অবস্থায় নেই। তাই তার জ্ঞান ফেরার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এর পিছনে কী কারণ থাকতে পারে, তার জন্য গুনগুনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সেখান থেকেই উঠে এসেছে কিছু সূত্র। যার সূত্র ধরে কিঞ্চিৎ অগ্রসরও হয়েছে পুলিশ। গুনগুনের বাবার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বেশ কিছু দিন থেকেই ওই ব্যক্তি গুনগুনের কিছু ভিডিও ফুটেজ ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।

গুনগুনের বাবার দাবি, ভিডিও ফুটেজ ভাইরাল করে দেওয়ার হুমকির ব্যাপারে গুনগুন বাড়িতে জানিয়ে ছিল। পরিবারেও তেমন কোনো সমস্যা ছিল না, যার কারণে তার মেয়ে এত বড় পদক্ষেপ নেবে। যা ঘটার, তা হোটেলেই ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, উদয়পুরের হোটেলে গুনগুনের সঙ্গে কিছু ঘটনা ঘটে। সে কথা বাবাকে জানিয়ে ছিলেনও তিনি। এছাড়া পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্ল্যাকমেইল করার অভিযোগ এনেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au