বিশেষ

ইভ্যালির বন্ধ সার্ভার সচল করতে অ্যামাজন দাবি করেছে ৬ কোটি টাকা

  • 7:04 am - February 01, 2022

ইভ্যালির ওয়েবসাইটের সার্ভার দেখভালের দায়িত্বে রয়েছে অ্যামাজন। বন্ধ থাকা সেই সার্ভার সচল করতে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেছে আদালতের নির্দেশনায় গঠিত ইভ্যালি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বোর্ড। আর ইভ্যালির বন্ধ সার্ভার সচল করতে অ্যামাজন ৬ কোটি টাকা দাবি করেছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
সোমবার বিকাল ৫টার দিকে ধানমন্ডি ইভ্যালির কার্যালয়ের দুটি লকার ভাঙার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এটা নিয়ে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ ও দর কষাকষি চলছে। সার্ভার চালু না হলে অডিট করাও সম্ভব না। জানা সম্ভব না ঠিক কী পরিমাণ গ্রাহকের পণ্য ও টাকা আটকা রয়েছে। তিনি বলেন, ইভ্যালির সার্ভার বন্ধ। এটি পরিচালনা করত অ্যামাজন। আমরা অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেছি ইভ্যালির সার্ভার চালু করার জন্য। কিন্তু তারা ৬ কোটি টাকা দাবি করেছে। তারা বলেছে, ইভ্যালির কাছ থেকে তারা ৬ কোটি টাকা পায়। সেই টাকা না পাওয়া পর্যন্ত তারা ইভ্যালির সার্ভার চালু করবে না। আমরা গত তিনমাস ধরে চেষ্টা করে আসছি অ্যামাজনের মাধ্যমেই ইভ্যালির সার্ভারটি চালু করা যায় কি না।

এ সময় বোর্ড সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন বলেন, সম্প্রতি অ্যামাজন যোগাযোগে সাড়া দিয়েছে। আমরা আইনগত দিকটি বুঝিয়ে সার্ভারের একসেস চেয়েছি। তবে তারা বোর্ডের সত্যতা ইউএস অ্যাম্বাসির মাধ্যমে নিশ্চিত করে জানাতে বলেছেন। তারপর ইউএস অ্যাম্বাসি সার্টিফাই করলে তারা সেটি দেখবেন। তখন আমরা সিঙ্গাপুরের অ্যামাজনে যোগাযোগ করতে পারব। এটা ভালো খবর। বোর্ড চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এই সার্ভার ছাড়া অডিট সম্ভব না। কারণ সার্ভারেই রয়েছে কত গ্রাহক, কত লেনেদন, গেটওয়ে’তে কত টাকা আটকে আছে। এখন সার্ভার ওপেন করা অপরিহার্য। কিন্তু ৬ কোটি টাকা তো দেওয়া অসম্ভব।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, নগদ, রকেট ও বিকাশসহ পাঁচটি ব্যাংকের গেটওয়ে’তে আটকে আছে ২৬ কোটি টাকা। সেই টাকার উত্তোলেন প্রসেসের জন্য হাইকোর্ট বাংলাদেশ ব্যাংককে বলেছে। সেই টাকা তুলতে আমাদের হাইকোর্টের নির্দেশনা লাগবে। অনেক প্রসেস আছে। হাইকোর্টের আদেশ ছাড়া আমরা কোকাকোলার বোতলও গ্রাহককে হস্তান্তর করতে পারব না। তবে রকেটের ৫ কোটি ৯২ লাখ টাকা রেডি। হাইকোর্টের নির্দেশনা পেলে আমরা রিফান্ড করতে পারব।

তিনি আরও বলেন, আমাদের সম্পদের সঙ্গে দেনার সামঞ্জস্য করতে হচ্ছে। টাকার বাইরে ল্যাপটপ-ফ্রিজসহ নানা পণ্য গোডাউনে আটকা। সেগুলোর গ্রাহকদের তালিকা পেতেও আমাদের সার্ভার ওপেন করা অপরিহার্য। সাবেক বিচারপতি বলেন, ইভ্যালির ২৪টি গাড়ির সন্ধান পেয়েছি। এর মধ্যে ১৬টি গাড়ি হাতে পেয়েছি। এর মধ্যে দুটি বিলাসবহুল গাড়ি এমডি-চেয়ারম্যান ব্যবহার করতেন। আমরা ৬টি গাড়ি নিলামে বিক্রি করব। সেজন্য নিলাম কোম্পানির সঙ্গে যোগাযোগও হয়েছে। বাকিগুলো ভাড়ায় চালানোর সিদ্ধান্ত নিচ্ছি, যাতে কিছু টাকাও পাওয়া যায়।

তিনি বলেন, রাসেল ও তার স্ত্রীর নামে ব্যাংকে কত টাকা রয়েছে এবং কত সম্পদ রয়েছে, সেটা জানতে হাইকোর্টের নির্দেশনা চেয়েছি। টাকার পরিমাণ জানাতে আদালত বাংলাদেশ ব্যাংকে বলেছেন। এই তথ্যগুলো পেলে বোঝা যাবে ইভ্যালির টাকা ও সম্পদ কতো রয়েছে। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল সেক্রেটারি রেজাউল আহসান, আইনজীবি ব্যারিস্টার খান মো. শামীম আজিজ, অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, এফসিএ অ্যান্ড এফসিএমএ’র সাবেক চিপ চার্টার্ট অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহমেদ, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।

এর আগে ইভ্যালির ধানমন্ডি অফিসের দুটি লকারের পাসওয়ার্ড না পেয়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভাঙা হয়েছে। সেই দুটি লকার ভাঙার পর দেখা যায়, দুই লকার মিলিয়ে দেড় শতাধিক বিভিন্ন ব্যাংকের চেক বই। প্রথম লকারে মেলেনি কোনো টাকা। আর দ্বিতীয় লকারে পাওয়া গেছে মাত্র ২ হাজার ৫৩০ টাকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au