খেলাধুলা

পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয় নাদালের

  • 6:23 am - January 31, 2022

প্রথম সেটে পাত্তাই পাননি রাফায়েল নাদাল। দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে গিয়েও হারলেন টাইব্রেকারে। ইতিহাস গড়ার স্বপ্ন তখন যেন দূর আকাশের তারা। কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে স্পেনের ‘এল ম্যাটাডর’ মেলে ধরলেন অভিজ্ঞতার সব রসদ। প্রত্যাবর্তনের রূপকথা লিখে গড়লেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ান ওপেনের রবিবাসরীয় ফাইনালে রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর, অবিশ্বাস্য এক লড়াইয়ের সাক্ষী হলো টেনিসবিশ্ব। ৫ ঘণ্টার ২৪ মিনিট স্থায়ী মহাকাব্যিক লড়াইয়ে রাশিয়ার দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম শিরোপা উঁচিয়ে ধরলেন ৩৫ বছর বয়সি নাদাল।

রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটি একান্ত নিজের করে নিলেন স্প্যানিশ মহাতারকা। এতদিন তিনজনের ঝুলিতেই ছিল সমান ২০টি করে গ্র্যান্ড স্লাম ট্রফি। ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছিলেন জোকোভিচের কাছে। এবার প্রথম দুই সেট জিতেও ফের স্বপ্ন ভঙ্গের হতাশায় পুড়তে হলো তাকে। এবার পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরতে পরতে ছিল উত্তেজনা। শুরুটা নড়বড়ে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নাদাল হয়ে ওঠেন বিধ্বংসী।

তিন মাস আগেও চোটের থাবায় ক্যারিয়ার শেষের শঙ্কা জেগেছিল যার মনে সেই নাদালই কাল শারীরিক-মানসিক সব বাধা টপকে ফেটে পড়লেন ইতিহাসের নতুন চূড়ায় পা রাখার উল্লাসে। ১৩ বছর পর আবারও বসলেন মেলবোর্নের মসনদে। অস্ট্রেলিয়ান ওপেনে এটি নাদালের দ্বিতীয় শিরোপা। প্রথমটি জিতেছিলেন সেই ২০০৯ সালে। মেলবোর্নে দ্বিতীয় বাছাই মেদভেদেভের প্রথমের স্বপ্ন গুঁড়িয়ে চার গ্র্যান্ড স্লামের প্রতিটিই একাধিকবার করে জেতার রেকর্ডও হয়ে গেল নাদালের। ২১ গ্র্যান্ড স্লাম ট্রফির ১৩টিই তিনি জিতেছেন নিজের দুর্গ ফরাসি ওপেনে। এছাড়া চারবার ইউএস ওপেন ও দুবার জিতেছেন উইম্বলডন।

পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়

রাফায়েল নাদাল ২১টি

রজার ফেদেরার ২০টি

নোভাক জোকোভিচ ২০টি

পিট সাম্প্রাস ১৪টি

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au