ঘটনা প্রবাহ

শরীয়তপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে

  • 5:13 am - January 28, 2022

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর পৌরসভার ২নং ওয়ার্ডের রুমন ভূঁইয়ার স্কুল পড়ুয়া ছেলে আরিফ ভূঁইয়া (১৮) কে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে অটোচালক শাহ জালাল, রেদোয়ান সরদার, সিফাত, শাকিলের নেতৃত্বে পরিচালিত একটি কিশোর গ্যাংয় গ্রুপের বিরুদ্ধে।

আহত আরিফ ভূঁইয়া ঋষিপাড়া অবস্থিত সৃজনশীল বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। পালং মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাযায়, শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাস খান গ্রামের আরিফ ভূঁইয়াকে ২৬ জানুয়ারী বুধবার দুপুরে শহরের ইঁদ গাঁ মাঠের পাশে ডেকে নিয়ে রেদোয়ান সরদার (১৮) শাকিল (১৮) জিসান (২০) সিফাত মুন্সী (২০) সহ ১০/১৫ জনের একটি কিশোর গ্যাং সুইস গিয়ার, লোহার রড দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করেছে।

আহত আরিফ জানায়, রেদোয়ান সরদার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমাকে ডেকে নিয়ে আগে একটি মারামারি হয়েছিলো, সে বিষয়ে হুমকি ধামকি দেয় এক পর্যায়ে পেছন থেকে আরিফের পিঠে ছুড়ি ঢুকিয়ে দেয় সাহা জালাল, পড়ে আরিফ ছুড়ি পিঠে গাঁথা অবস্থায় দৌড় দেয় হামলাকারীরা তাকে ধরে আবার ইমরানের হাতে থাকা ছুড়ি দিয়ে আবারো কোপ মারে। সেই সাথে সেখানে উপস্থিত কিশোররা সবাই তাকে মারধর করে ফেলে রাখে, আরিফের চিৎকারে আশেপাশের স্থানীয়রা চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহত রাকিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আরিফের বাবা রুমন ভূৃঁইয়া জানান, তার ছেলের সাথে এর আগেও এই গ্রুপটির সাথে মারামারি হয়েছে, সেসময় স্থানীয় নেতারা বিষয়টি মিমাংসা করে দেন। সেই সূত্র ধরে বুধবার তার ছেলেকে হত্যা করার উদ্দেশ্য কিশোর গ্যাং এ হামলা চালায়। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই।

এবিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, এছাড়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au