রাজনীতি

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বলেল অধরা

  • 6:59 am - January 27, 2022

আগামীকাল ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার দু’টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতির সদস্যরা বরাবরের মতো উৎসবমুখর পরিবেশে তাদের মূল্যবান ভোট দিয়ে শিল্পীদের এই প্রাণের সংগঠনের আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন। আমারও নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। সমিতির চলমান কমিটি কর্তৃক জেনেছিলাম এবার আমিও ভোটার! তবে ভোটার লিস্ট যখন প্রকাশিত হলো সেখানে আমার নাম নেই এবং ছিল না! কিন্তু উল্লেখযোগ্য চরিত্রে আমার অভিনীত তিন ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও আমার ভোটাধিকার বাতিল করা হয়েছে। কেন করা হয়েছে, কোন কারণে করা হয়েছে কিংবা কারা করেছে- এই মুহূর্তে সেই বিতর্কে যাচ্ছি না।

শিল্পী সমিতির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ- সত্যিকারের শিল্পীদেরকে আপনাদের নেতা নির্বাচন করুন, যারা ব্যক্তিগত স্বার্থে সুবিধা নিতে নয়, বরং চলচ্চিত্রের সামষ্টিক, সামগ্রিক এবং শিল্পীদের উন্নয়নে কাজ করবেন। সাময়িকভাবে কিছুমাত্র লাভের জন্য ভবিষ্যৎ শিল্পী পরিচয় নষ্ট করবেন না- ছোট্ট অনুরোধ সমিতির বিচক্ষণ ভোটারদের কাছে। এখনও চাইলে সবাই মিলে এই শিল্পকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া যাবে বলেই বিশ্বাস করি। কিন্তু সাময়িকভাবে নামমাত্র লাভের জন্য আপনার ভুল সিদ্ধান্তের ভোটে ভুল প্রার্থী নির্বাচিত হলে সেটা অনেকখানি সম্ভব হবে না! যারা এই সময়ে অনেকের বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে এসে চেষ্টা করছেন- এই সুন্দর জায়গাটাকে আরও সুন্দর করে তোলার, তাদেরকে সহযোগিতা করুন।

প্রকৃত শিল্পীদের কাছেই যেনো শিল্পী সমিতি পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়, যাদের হাত ধরেই গোটা চলচ্চিত্র শিল্পের উন্নয়নের ফল্গুধারা বইতে শুরু করবে। আমি ভোট দিতে না পারলেও ২৮ জানুয়ারি এফডিসিতে গিয়ে সিনিয়র-জুনিয়র সকল সহকর্মীর সঙ্গে নির্বাচনী উৎসবে সামিল হতাম। এমনটাই ইচ্ছে ছিল! কিন্তু জরুরী কাজে এই মুহূর্তে দেশের বাইরে থাকায় ওইদিন সবাইকে খুব মিস করবো। তবে অবশ্যই চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বন্ধুপ্রতীম পরিবেশে শিল্পী সমিতির আগামী দিনের যোগ্য নেতৃত্ব নির্বাচিত হোক। যারা নির্বাচনে জয়ী হবেন, তাদের জন্যে আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হচ্ছে, তাই সবাই স্বাস্থ্য সতর্কতায় মাস্ক পরিধান করুন এবং নিজে ও অন্যকে নিরাপদ রাখুন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au