খেলাধুলা

বিসিবির নিন্ম বেতনভুক্ত কর্মীদের ৫ হাজার ডলার অনুদান ভেট্টরির

  • 3:16 pm - June 23, 2020
বিসিবির নিন্ম বেতনভুক্ত কর্মীদের ৫ হাজার ডলার অনুদান ভেট্টরির

স্পোর্টস রিপোর্টার: বিসিবি’র সঙ্গে কিউই লিজেন্ডারি স্পিন অল রাউন্ডার ভেট্টরির চুক্তি ১০০ দিনের। স্পিন বোলিং কনসালটেন্ট হিসেবে এক বছরের মধ্যে কাজ করবেন তিনি ১০০ দিন। তার জন্য দিনে নিবেন ২৫০০ মার্কিন ডলার।

মূলতঃ অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে পূর্ব নির্ধারিত টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের অক্টোবরে ভেট্টরির সঙ্গে চুক্তি করে বিসিবি। আগামী নভেম্বরে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা।

ইতোমধ্যে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে তৈরি করেছেন। অফ স্পিনার নাইম হাসানকে তীক্ষ্ণ করে তুলেছেন। আগামী আগস্ট-সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কাঁটা দিয়ে কাঁটা তুলতে তার কৌশলকেই বড্ড দরকার ছিল বিসিবি’র। তবে এই সিরিজটি মঙ্গলবার হয়েছে স্থগিত।

এ বছরের মার্চ থেকে বাংলাদেশ ক্রিকেট দল ঘরবন্দি থাকায়, একটার পর একটা আন্তর্জাতিক সিরিজ স্থগিত হওয়ায় ভেট্টরি কাজ করতে পারছেন না। তবে করোনা ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত বাংলাদেশ, এই খবরটা তাকে ব্যথিত করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করা বিদেশি কোচদের মধ্যে সবার আগে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিসিবি’র নিন্ম বেতনভুক্ত কর্মচারিদের আর্থিক সহায়তা দিবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন এই কিউই লিজেন্ডারি। ২০ দিনের বেতনের সমপরিমান অর্থ অর্থাৎ ৫ হাজার ডলার ( বাংলাদেশী মুদ্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা) ইতোমধ্যে দিয়েছেন তিনি এই খাতে। ইতোমধ্যে ভেট্টরির দেয়া অর্থ ১৩৫ জন নিন্ম বেতনভুক্তদের মধ্যে বন্টন করেছে বিসিবি। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটি এ খবর নিশ্চিত করেছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au