ঘটনা প্রবাহ

তানোরে প্রকাশ্য দিবালোকে যুবতীকে শ্লীলতাহানি ও যুবককে মারধর

  • 3:04 pm - January 26, 2022

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে মাদকসেবী বখাটেদের হাতে যুবতী নারীকে শ্লীলতাহানি ও যুবককে মারধর এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। মাদকসেবী বখাটেদের এমন কাণ্ডে এলাকা জুড়ে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তুষ্টি। সেই সাথে ঘটনার সাথে জড়িত বখাটেদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন ও প্রত্যক্ষদর্শীরা। বুধবার বিকেলে তানোর পৌর এলাকার তালন্দ লবাতলা ব্রীজ সংলগ্ন রাস্তার উপরে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, তালন্দ সোমাসপুর গ্রামের আমিনুল ইসলামের ছোটো ভাই আইনুল ইসলাম (৩৪) ও মৃত কছিম উদ্দিনের ছেলে রাজু (৩০) নামের দুই বখাটে রাস্তায় বসে থাকা এক যুবতী নারী ও তার সাথে থাকা যুবকের বিরুদ্ধে মিথ্যা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে প্রকাশ্যে রাস্তায় স্যান্ডেল দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। তারা মারধরের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ সময় পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে গেলে বখাটে আইনুল ও রাজু জোর করে ওই নারী ও যুবককে দ্রুত গাড়িতে তুলে কাউন্সিলর তাসির উদ্দিনের কাছে জমা দেওয়ার নাম করে উঠিয়ে নিয়ে চলে যায়। পরে কাউন্সিলরকে ফোন দিয়েও এ সম্পর্কে জানা যায়নি।

প্রকাশ্যে দিবালোকে এভাবে যুবক-যুবতীকে ধরে স্যান্ডেল দিয়ে মারধর ও যুবতী নারীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরক্ষণে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা বখাটে দুই যুবককে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরণের ঘটনা ঘটাতে না পারে।

স্থানীয়রা জানান, যুবতী নারীকে নির্যাতন ও মারধরকারী দুই যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার গায়ের জোরে যা খুশি তাই করে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। তাদের আইনের আওতায় নিয়ে আসলে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটাতে পারবেনা।  বিষয়টি তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের কাছে অবহিত করলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক।

কেউ তাকে কিছু অবহিত করেনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au